
নাটোরের গুরুদাসপুরে বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে কালো টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাইলট স্কুল মাঠে আয়োজিত সমাবেশ চলাকালে মাঠের মাঝখানে বস্তুটি দেখতে পান উপস্থিত লোকজন। পরে খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বস্তুটি উদ্ধার করে পানিভর্তি বালতিতে রেখে থানায় নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এটি আসলে কী, তা নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় কিছু সময় সমাবেশ বন্ধ থাকলেও পরে আবার শুরু হয়।
আরটিভি/আইএম


