ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেলুন নিয়ে খেলতে গিয়ে ‘করুণ পরিণতি’ হলো তাবাসসুমের

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম
প্রতীকী ছবি

কুমিল্লায় বেলুন গলায় আটকে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে বরুড়া উপজেলার শরাপতি গ্রামে বেলুন নিয়ে খেলার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাবাসসুম বরুড়া পৌরসভার কশামী গ্রামের মসজিদ বাড়ির বাসিন্দা মহিউদ্দিনের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে নানার বাড়িতে বেলুন নিয়ে খেলছিল তাবাসসুম। একপর্যায়ে বেলুনটি সে মুখে দেয় ও গলায় আটকে যায়। এরপর তার শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় পরিবারের সদস্যরা বেলুনটি বের করার চেষ্টা করেও ব্যর্থ হন।

পরে দ্রুত তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ইসিজি পরীক্ষার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জানান, তাবাসসুম আর বেঁচে নেই।

শিশুটির চাচা কাউছার আহমেদ জানান, হাসপাতালে গিয়ে তিনি তাবাসসুমের হাত-পা ঠাণ্ডা দেখতে পান। পরে পরিবারের সদস্যদের কাছে জানতে পারেন, বেলুন মুখে দেওয়ার পরই তার অস্বাভাবিক আচরণ শুরু হয়। বেলুনটি বের করার চেষ্টা করেও সফল হওয়া যায়নি।

বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বেলুন শ্বাসনালীতে ঢুকে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘রক্তের টান বড় টান’, প্রবাদ ভুল প্রমাণ হলো গোয়াইনঘাটে!
সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই আমির হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। 
‘রক্তের টান বড় টান’, প্রবাদ ভুল প্রমাণ হলো গোয়াইনঘাটে!
রাইস কুকারের সুইচ দিতেই ‘জীবনে অন্ধকার’ নেমে এলো ফজিলার 
রোববার (২২ নভেম্বর) দুপুরে নকলা পৌরসভার ৮নং ওয়ার্ডে কায়দা গ্রামে এ ঘটনা ঘটে। 
রাইস কুকারের সুইচ দিতেই ‘জীবনে অন্ধকার’ নেমে এলো ফজিলার 
ঘন কুয়াশা, আড়াই ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
পদ্মা-যমুনায় ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে টানা আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় সোমবার (২৩ নভেম্বর) সকাল ৬টার দিকে স্বাভাবিক হয়েছে। 
ঘন কুয়াশা, আড়াই ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
দোয়া মাহফিলে হামলা-ভাঙচুর, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আটক
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদকে আটক করেছে পুলিশ। 
দোয়া মাহফিলে হামলা-ভাঙচুর, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আটক
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভূইয়াকে ঢাকায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
আরও পড়ুন
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
রাইস কুকারের সুইচ দিতেই ‘জীবনে অন্ধকার’ নেমে এলো ফজিলার 
মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯