
পাবনার চাটমোহর ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, খেসারি ও মশুর ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসানের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথির বক্তব্য দেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য অ্যাড. আরিফা সুলতানা রুমা এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ।
এ সময় আরও বক্তব্য দেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান,বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, খেসারি ও মশুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১০ হাজার ৫ শত ৫০ জন কৃষকের মাঝে বীজ ১৩ হাজার ৬৫০ কেজি, রাসায়নিক সার ২ লাখ ৮ হাজার ২৫০ কেজি বিতরণ করা হয়েছে।
আরটিভি/এমএইচজে




