ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষি কর্মকর্তার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫২ এএম
নিহত জাহাঙ্গীর হোসেন জাকির। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন জাকির (৩২) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে উপজেলার মান্নাননগর নামে স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন জাকির সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের ছোরমান প্রামাণিকের ছেলে।

চাটমোহর উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ জানান, উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। পথিমধ্যে মান্নাননগরের মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‌আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশকে জনগণের আস্থা অর্জন করে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সকল প্রকার ভয়-ভীতি ও পক্ষপাতিত্ব উপেক্ষা করে অসহায় মানুষকে সেবা দেওয়ার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
পুলিশকে জনগণের আস্থা অর্জন করে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
রাতে ট্রাকভর্তি সার পাচারের চেষ্টা, আটক ২
ফরিদপুরের ভাঙ্গায় রাতে অবৈধভাবে পাচারের সময় ২৫০ বস্তা সরকারি ডিএপি সারসহ এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে প্রশাসন। এ সময় সারবোঝাই ট্রাকটি জব্দ করে ভাঙ্গা থানায় নেওয়া হয়েছে।
রাতে ট্রাকভর্তি সার পাচারের চেষ্টা, আটক ২
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক
দম্পতিকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ
গাজীপুরের গাছা থানায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ফুয়াদ ও নওরীন নামের এক দম্পতির বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। 
দম্পতিকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ
বাবেলাকোনা পাহাড়ে মিলল বিপুল ভারতীয় প্রসাধনী
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস (প্রসাধনী) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বাবেলাকোনা পাহাড়ে মিলল বিপুল ভারতীয় প্রসাধনী
আরও পড়ুন
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
কানে হেডফোন দিয়ে রেললাইনে হাঁটছিলেন তরুণ, নিমিষেই সব শেষ
১৫ দিন আগে বিয়ে, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তানভীরের
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর প্রাণহানি