ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

গড়াই নদীতে হচ্ছে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’

বাসস

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম
ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার গড়াই নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ‘শহীদ আবরার ফাহাদ সেতু’। দীর্ঘদিনের নদী পারাপারের দুর্ভোগ থেকে মুক্তি পেতে যাচ্ছেন কুমারখালী উপজেলার পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেতু নির্মাণের উদ্যোগ নেয়ায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

বর্ষায় নৌকায় আর গ্রীষ্মকালে ধুধু বালুচর পায়ে হেঁটে ওপারের মানুষদের আসতে হয় কুষ্টিয়া শহরে। ব্যবসা-বাণিজ্য, চাকরি, শিক্ষা, চিকিৎসাসহ নানা প্রয়োজনে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। বিশেষ করে নদীতে পানি বাড়লে নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। এতে মাঝেমধ্যে নৌকাডুবির ঘটনাও ঘটে।

অন্যদিকে শুষ্ক মৌসুমে নদীর পানি কমে গেলে দীর্ঘ বালুচর পায়ে হেঁটে পার হতে হয়।

স্থানীয়দের মতে, কুষ্টিয়া শহরে প্রতিদিন যাতায়াতকারী মানুষের উল্লেখযোগ্য একটি অংশ কয়া, শিলাইদহ, সাদিপুর, নন্দলালপুর ও হরিপুর ইউনিয়ন থেকে আসেন। শহরের কাছাকাছি বসবাস করেও শুধু গড়াই নদীর কারণে স্থানীয়রা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন।

এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কুষ্টিয়ার বড়বাজার থেকে ঘোড়াঘাট পর্যন্ত গড়াই নদীর ওপর একটি সংযোগ সেতু নির্মাণ। প্রায় ৫০ বছর ধরে এ দাবিতে আন্দোলন-সংগ্রাম করে আসছেন স্থানীয়রা। অবশেষে শহীদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের উদ্যোগ তাদের সেই প্রত্যাশাকে নতুন করে জাগিয়ে তুলেছে।

গত ৭ অক্টোবর শহীদ আবরার ফাহাদের বাবা মো.বরকত উল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির কথা তুলে ধরেন। এ সময় গড়াই নদীর ওপর সেতু নির্মাণের আবেদন জানালে প্রধানমন্ত্রী তারেক রহমান সেতুটি নির্মাণ এবং শহীদ আবরার ফাহাদের নামে নামকরণের আশ্বাস দেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দেয়া হয়।

একইসঙ্গে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানানো হয়।

শহীদ আবরার ফাহাদের বাবা মো.বরকত উল্লাহ বলেন, গড়াই নদীর ওপর একটি সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরার পর তিনি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

সেতুটি নির্মিত হলে কুমারখালীর নদী তীরবর্তী ইউনিয়নগুলোর সঙ্গে কুষ্টিয়া শহরের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা। ব্যবসা-বাণিজ্যের প্রসার,শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহের কুঠিবাড়ির সঙ্গে কুষ্টিয়া শহরের যোগাযোগ আরো সহজ হবে। একই সঙ্গে পাবনা জেলার সঙ্গেও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিং সেবা, কাস্টমার কেয়ার ও এজেন্ট পয়েন্টে তালা
গোপালগঞ্জে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার, অধিকাংশ এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিং সেবা, কাস্টমার কেয়ার ও এজেন্ট পয়েন্টে তালা
এক চারাতেই বদলে গেলো দুই ভাইয়ের ভাগ্য
একসময় যার দিন কাটত বেকারত্ব আর অনিশ্চয়তায়, আজ তিনিই নিজের জীবনের গতিপথ পাল্টে দিয়েছেন একটি কমলা বাগান করে। একটিমাত্র কমলার চারাকে পুঁজি করে শুরু হওয়া সেই জেদ ও পরিশ্রম আজ রূপ নিয়েছে ১৬ বিঘার বিস্তৃত লাভজনক কমলা বাগানে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার দুই ভাই হাবিবুর রহমান ও তার ভাই শফিউর রহমানের এই সাফল্য এখন স্থানীয় কৃষিখাতে নতুন সম্ভাবনার গল্প শোনাচ্ছে। মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামে পা রাখলেই চোখে পড়ে সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলে থাকা পাকা কমলার নয়নাভিরাম দৃশ্য। ভারী ফলের চাপে নুয়ে পড়েছে গাছের ডালপালা। সারি সারি গাছে শোভা পাচ্ছে চায়না-৩ জাতের টসটসে রসালো কমলা। বাগানের সৌন্দর্য ও ফলনের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের ফল ব্যবসায়ীরা এখন ভিড় জমাচ্ছেন বেগমপুরে। হাবিবুর রহমান জানান, ২০০৮ সালে ভারত ভ্রমণে গিয়ে সেখানকার কমলা বাগান দেখে তাঁর মনে চাষাবাদের স্বপ্ন দানা বাঁধে। দেশে ফেরার সময় সঙ্গে নিয়ে আসেন মাত্র একটি কমলার চারা। চারা সংগ্রহে অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজ উদ্যোগেই সেই গাছ থেকে চারা তৈরি শুরু করেন তিনি। এভাবে প্রায় ৭০০টি চারা উৎপাদন করার পর নিজের বড় ভাই শফিউর রহমানকে সঙ্গে নিয়ে তিন বিঘা জমিতে কমলা আবাদ শুরু করেন। ধীরে ধীরে নিজেদের ছয় বিঘা জমির পাশাপাশি আরও ১০ বিঘা জমি লিজ নিয়ে বাগানের পরিসর বাড়ান দুই ভাই। চার বছর পর গাছে ফল আসতে শুরু করে এবং পরের বছরগুলোয় ফলন ও বাগানের পরিধি— উভয়ই বাড়তে থাকে। বর্তমানে ১৬ বিঘা জমির এই বাগান থেকে প্রতি মৌসুমে প্রায় ৩০ লাখ টাকার কমলা বিক্রি করছেন তারা। সরজমিন দেখা গেছে, বাগানে এখন ভরা মৌসুমের ব্যস্ততা। শ্রমিকেরা গাছ থেকে পাকা কমলা সংগ্রহ করছেন, বাছাই শেষে ক্যারেটে ভরে তা পাঠানো হচ্ছে দেশের নানা প্রান্তে। অনেক ব্যবসায়ী সরাসরি বাগানে এসে দরদাম করে কমলা কিনে নিচ্ছেন। এই বাগান ঘিরে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান হয়েছে; পাশাপাশি পড়াশোনার ফাঁকে বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন এলাকার শিক্ষার্থীরাও। শফিউর রহমান বলেন, তাদের বাগানের কমলা বেশ রসালো ও মিষ্টি। রং, স্বাদ আর মানের দিক দিয়ে আমদানি করা বিদেশি কমলার সঙ্গে পাল্লা দেওয়ার মতো, ফলে বাজারে এর চাহিদাও বাড়ছে। ফল ব্যবসায়ী রুহুল আমিন জানান, নিজ দেশের মাটিতে চায়না-৩ জাতের এমন মানসম্মত ও বাম্পার ফলন দেখে তিনি মুগ্ধ। বাগান থেকে সরাসরি কমলা কিনে ঝিনাইদহ শহরে বিক্রি করে তিনিও লাভবান হচ্ছেন, আর এই সাফল্য অন্য চাষিদেরও উৎসাহিত করবে। মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন, সঠিক পরিচর্যা ও কৃষি বিভাগের পরামর্শ মেনে চললে সম্ভাবনাময় এ ধরনের ফল চাষে ভালো ফলন পাওয়া যায়। হাবিবুর ও শফিউরের বাগানে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা অব্যাহত থাকবে। আরটিভি/এমএইচজে
এক চারাতেই বদলে গেলো দুই ভাইয়ের ভাগ্য
শিশুদের পুষ্টি নিশ্চিতে লংগদুতে ডিম ও দুধ বিতরণ
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও স্কুল ফিডিং কর্মসূচি-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুষ্টিকর খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শিশুদের পুষ্টি নিশ্চিতে লংগদুতে ডিম ও দুধ বিতরণ
অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী
অগ্নিসন্ত্রাসকে আওয়ামী লীগের মূল চরিত্র আখ্যা দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি— তা তারা নিজেরাই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকূপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে অনুষ্ঠিত কলেজের সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ এবং ঝিনাইদহ জেলা বিএনপি সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ শৈলকূপা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আরটিভি/এমএইচজে
অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী
কলেজে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ক্লাসে পেলেন মাত্র একজন শিক্ষার্থী
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীর উপস্থিতি পেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
কলেজে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ক্লাসে পেলেন মাত্র একজন শিক্ষার্থী
আরও পড়ুন
২ ডিসেম্বর কুষ্টিয়া ও যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
বিএনপি জনগণের আর পলাতক ফ্যাসিস্ট লাশের রাজনীতি করে: সমাজকল্যাণ মন্ত্রী
বিভিন্ন বিভাগে ১৮ জন শিক্ষক নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়
নিজের কাছে সবসময় ঘুসের বান্ডিল আসে বলে দাবি আমির হামজার