ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মরণফাঁদ শরীয়তপুর-চাঁদপুর মহাসড়ক, সংস্কারে ধীরগতি

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০১৮, ০৬:২৮ পিএম

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়ক যেন মরণফাঁদ। ৩৫ কিলোমিটার দীর্ঘ এই রাস্তার পুরোটাই এখন বড় বড় গর্ত ও খানাখন্দে পরিপূর্ণ। অতিবৃষ্টির কারণে জনদুর্ভোগ আরও বেড়েছে। রাস্তাটি দ্রুত সংস্কার কার্যাদেশের পরও ধীরগতিতেই চলছে তা।

শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া বন্দর থেকে শুরু করে ভেদরগঞ্জ উপজেলার আলুর বাজার ফেরিঘাট পর্যন্ত এই মহাসড়কে প্রতিদিন খুলনা, চট্টগ্রাম, সাতক্ষীরা, বেনাপোল, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশালসহ দক্ষিণাঞ্চলের ২১টি জেলার ভারি যানবাহন ও যাত্রীবাহী বাস চলাচল করে। তাই গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়সহ ভুক্তভোগী যাত্রী, চালকদের।

খোঁজ নিয়ে জানা গেছে, এই বছরের জানুয়ারিতে সড়ক ও জনপথ বিভাগ রাস্তাটি মেরামতের জন্য ২টি প্যাকেজে মনোহরবাজার থেকে পাপরাইল এবং পাপরাইল থেকে নারায়ণপুর পর্যন্ত ২৫ কোটি টাকার দরপত্র আহবান করে।
--------------------------------------------------------
আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে নিহত ২
--------------------------------------------------------

এরমধ্যে মনোহরবাজার থেকে পাপরাইল পর্যন্ত সড়কটির কাজে আরএবি-আরসি প্রাইভেট লিমিটেড এবং সরদার এন্টারপ্রাইজ মেইটরি-পিটিএলএস প্রাইভেট লিমিটেডকে নিয়োজিত করা হয়। এরপর ২৭ মার্চ প্রতিষ্ঠান দুটিকে কার্যাদেশ দেয়া হয়। আগামী ২৬ আগস্টের মধ্যে কাজ শেষ করতে সময় বেধে দেয়া হয়।

পাপরাইল থেকে নারায়নপুর পর্যন্ত সড়কটি সংস্কারে নিয়োজিত করা হয় শহীদ ব্রাদার্স এ অনন্ত বিকাশ ত্রিপুরা নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। গত ১৮ মার্চ প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ দিয়ে এবং আগামী ১৭ আগস্টের মধ্যে কাজ শেষ করতে বলা হয়।

কার্যাদেশ পাওয়ার পর ২টি প্রতিষ্ঠানই কাজ শুরু করে। তবে সংস্কার কাজে ব্যবহৃত পাথরকুচি ও বালু সিমেন্টসহ যাবতীয় নির্মাণসামগ্রী অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ উঠেছে। দু’মাস পরও ২০ ভাগ কাজ শেষ হয়নি। ইতোমধ্যে ১৫ কোটি টাকার আরও একটি প্যাকেজ দরপত্র আহবান করে নোয়া ইস্যু করা হয়েছে।

সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী আলী হায়দার একজন ট্রাকচালক বলেন, গত ১ বছর ধরে এই সড়কে গাড়ি চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে। একটু দ্রুতগতিতে চালাতে গেলেই গাড়ি উল্টে যায়। সংস্কার কাজেও নেই গতি। আর এই কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে শোনা যাচ্ছে।

বেনাপোল থেকে আসা সহিদুল ইসলাম খা নামের এক বাসচালক বলেন, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অনেক সময় নষ্ট হয়। কখন যেন দুর্ঘটনা ঘটে সেই আতঙ্কে থাকি। ঈদের সময় কী হবে জানি না।

আলুরবাজার ফেরিঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির ম্যানেজার মো. আবদুস সাত্তার বলেন, রাস্তাটি এতই খারাপ যে অনেক যানবাহন এই রাস্তায় আসে না এখন। তাই রাজস্ব আদায় কমে গেছে। মানুষের দুর্ভোগও বেড়েছে।

শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, মহাসড়কটির অবস্থা অত্যন্ত খারাপ। যানবাহন চলাচলের অনুপযোগী। নিত্যনতুন দুর্ঘটনা ঘটছে। মেরামতের জন্য ৩ কিস্তিতে ৪০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এই টাকায় মাত্র ২৭ কিলোমিটার রাস্তা মেরামত করা যাবে।

তিনি বলেন, ইতোমধ্যে দরপত্র আহ্বান করে দুটি কার্যাদেশ দেয়া হয়। বাকি একটি প্যাকেজ নোয়া ইস্যু করা হয়েছে। দ্রুতই কার্যাদেশ দেয়া হবে। বৃষ্টির কারণে সংস্কার কাজ ধীরগতিতে এগোচ্ছে।

আরও পড়ুন :

কে/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
ঢাকা-সিলেট মহাসড়ক চার লেন করা হবে: প্রধানমন্ত্রী
চাঁদপুরে এক বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার
তিন ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
বান্দরবান-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস চলাচল বন্ধ