ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চীন-ভারতের জুতায় সয়লাব ঈদবাজার, দেশীয় শিল্পে ধস

ভৈরব প্রতিনিধি

প্রকাশ : ০৭ জুন ২০১৮, ০২:৫৮ পিএম

বাজারে ভারতীয় ও চায়না জুতার দখলের কারণে কিশোরগঞ্জের ভৈরবে হাতের তৈরি দেশীয় পাদুকার বেচা-কেনা কমে গেছে কয়েকগুণ। ফলে পাদুকার সঙ্গে জড়িত হাজার হাজার কারিগর, কারখানার মালিক ও ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন।

বাহারি ও নান্দনিক হাতের তৈরি পাদুকার উপকরণ ফোম, পেস্টিং, রাবার, রেক্সিনসহ বিভিন্ন কাঁচামালের দাম বৃদ্ধি ও কারিগরের মজুরি দিয়ে যে উৎপাদন খরচ পড়ে সে তুলনায় দাম কম হওয়ায় ক্রেতারা ভারতীয় ও চায়না জুতা কিনতে আগ্রহী বেশি। তাই এবার দেশীয় জুতার চাহিদা কম হওয়ায় চিন্তিত পাদুকা ব্যবসায়ীরা।

জানা গেছে, রাজধানী ঢাকার পরেই দেশের দ্বিতীয় পাদুকার পাইকারি বাজার গড়ে উঠেছে বন্দরনগরী ভৈরবে। ফলে উপজেলার কালিকাপ্রসাদ, শিবপুর ও গজারিয়াসহ শহরের কমলপুর এবং শম্ভুপুর এলাকায় অন্তত ৬ হাজারের অধিক কারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় ৬০ হাজারের বেশি কারিগর কাজ করছেন। এছাড়াও কারখানায় উৎপাদিত পাদুকা পাইকারি বিক্রির জন্য শহরে গড়ে উঠেছে বেশ কয়েকটি মার্কেট। ফলে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা জুতা কিনতে ভিড় করেন ভৈরবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ দুই ডাকাত আটক
--------------------------------------------------------

এ জেলায় উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং দৃষ্টি নন্দিন ও বাহারি রঙের জুতা পাইকারদের নজর কাড়ে। তাছাড়া দাম ও পরিবহন খরচ কম হওয়া এখানে সারাবছরই কমবেশি জুতা বেচা-কেনা হয়। ফলে রমজানে ঈদকে সামনে রেখে এখানে কোটি কোটি টাকার জুতা বেচা-কেনা হয়।

ব্যবসায়ীরা জানায়, প্রত্যেকবার রমজান আসার আগেই সকল পাদুকা ব্যবসায়ী ও কারিগররা সকাল থেকে ভোর পর্যন্ত কাজ করেন। ঠিক মতো খাওয়ার সময়ও পান না তারা। কিন্তু এবারের চিত্র অনেকটা ভিন্ন। পাইকারি মার্কেটগুলোতে তেমন কোনো ভিড় নেই।

এক কারখানার মালিক আব্দুর রহমান জানান, প্রতি বছরের মতো এবারও কারখানায় পুরোদমে কারিগররা কাজ শুরু করে। কিন্তু মার্কেটে বেচা-কেনা কমে যাওয়ায় অনেকটা বেকায়দায় পড়েছেন তিনি।

শাহীন সুজের স্বত্বাধিকারী মো. শাহীন আলম জানান, বাজারে ভারতীয় ও চায়না জুতার দখলের কারণে দেশীয় পাদুকার খুবই নাজুক অবস্থায়। অন্যান্য বছরের তুলনায় এ বছর এই সময়ে তিনি অর্ধেক টাকাও বেচাকেনা করতে পারেননি।

ভূঁইয়া সুজের মালিক মো. জহির ভূঁইয়া মনে করেন, সরকার বাজারের চায়না ও ভারতীয় জুতা বিক্রি বন্ধ না করলে এক দিন দেশীয় পাদুকা শিল্প হুমকির মুখে পড়বে। তাই দ্রুত দেশের বাজাররে বিদেশী জুতা প্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই আশা করেন পাদুকার সঙ্গে জড়িত হাজার হাজার কারিগর কারখানার মালিক ও ব্যবসায়ীরা।

আরও পড়ুন :

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
ভোটারদের হাতে জুতা তুলে দিচ্ছেন তেলেঙ্গানার এক প্রার্থী
ব্যারিস্টার মইনুলকে ডিম ও জুতা নিক্ষেপ
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জুতার দাম ১৪৪ কোটি টাকা
জুতার কারখানায় অগ্নিকাণ্ডে আহত এক শ্রমিক মারা গেছেন