
বাগেরহাটের মোড়েলগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি হাত গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধায় র্যাব-৬ এর একটি দল বহরবুনিয়া ইউনিয়নের সিরাজ মাস্টারের বাজার এলাকা থেকে এটি উদ্ধার করে। গ্রেনেডটির সেপটি পিন ভাঙা ছিল।
র্যাব-৬ এর অপারেশন অফিসার লে. কমান্ডার শোয়াইব আরটিভি অনলাইনকে বলেন, গ্রেনেডটি বেশ পুরানো তবে এখনো সক্রিয় আছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য র্যাব-৬ এর বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডেকে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় আরটিভি অনলাইনকে জানান, র্যাবের পক্ষ থেকে গ্রেনেডটি সংরক্ষণের জন্য বলা হয়েছে। এটি কি করা হবে পরবর্তীতে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এসএস



