ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

পদ্মার রুদ্র রূপে ঈদ আনন্দ মাটি নড়িয়াবাসীর

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৮, ০৯:৪৭ পিএম

পদ্মার ভাঙনে শরীয়তপুরের নড়িয়া-সুরেশ্বর সড়ক বিলীন হয়ে সড়ক যোগাযোগসহ সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এছাড়া সুরেশ্বর ভায়া নড়িয়া-ঢাকা সড়কের প্রায় ১৫ কিলোমিটার ভাঙনের ঝুঁকিতে রয়েছে। গেলো তিন দিনে প্রায় কয়েকশ পাকা ঘর-বাড়ি, মসজিদ-মাদরাসা, ব্যবসা প্রতিষ্ঠান, ব্রিজ-কালভার্ট নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

পদ্মা পারের মানুষ ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে। মারাত্মক ভাঙনের ঝুঁকিতে রয়েছে নড়িয়া বাজার, নড়িয়া পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা খাদ্য গুদাম, উপজেলা পরিষদ, পৌর ভবনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা। তাই সারা দেশে ঈদের আনন্দ থাকলেও ভাঙন কবলিতদের মধ্যে নেই উৎসবের আমেজ। তারা দিনরাত ঘরবাড়ি সরানোর কাজেই ব্যস্ত।

নড়িয়া বাঁশতলা এলাকার নজরুল ইসলাম শেখ ও আব্দুর রহিম সিকদার জানান, গত তিন দিনে নড়িয়া উপজেলার বাঁশতলা, শুভগ্রাম, মুলফৎগঞ্জ, সাধুর বাজার, ওয়াপদা চণ্ডিপুর, শেহের আলী, মাদবর কান্দি, ঈশ্বরকাঠি, পাঁচগাঁওসহ প্রায় চার কিলোমিটার এলাকার পাঁচ শতাধিক পাকা ঘর-বাড়ি, মসজিদ, মাদরাসা, বিভিন্ন স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান, ব্রিজ-কালভার্ট নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

শনিবার দুপুরে নড়িয়া-সুরেশ্বর সড়কের বাঁশতলা থেকে মুলফৎগঞ্জ এলাকায় প্রায় ১০০ মিটার সড়ক পদ্মার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অন্তত আরও ২০-২৫টি স্থানে সড়কে ফাটল দেখা দিয়েছে। ফলে নড়িয়া-সুরেশ্বর সড়ক ও সুরেশ্বর ভায়া নড়িয়া-ঢাকা সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তা ভেঙে পদ্মার স্রোত রাস্তার দক্ষিণ পাশে ঢুকে পড়ায় বিস্তীর্ণ এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়েছে। সড়ক যোগাযোগ না থাকায় একদিকে যেমন ব্যবসা-বাণিজ্যে মারাত্মক ধস নেমেছে। অপরদিকে ভাঙনকবলিত মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

------------------------------------------------------------------
আরও পড়ুন : ৩১টি গরু নিয়ে বুড়িগঙ্গায় ট্রলারডুবি
------------------------------------------------------------------

সরকারিভাবে নামমাত্র সহায়তা প্রদান করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ভাঙনকবলিত এলাকায় অনেকে খোলা আকাশের নিচে বসবাস করছে। অনেকে তাদের ঘর দরজাটুকু সরিয়ে নেয়ার সুযোগও পাচ্ছেন না। মুহূর্তেই তলিয়ে যাচ্ছে বসতভিটা। তাদের সহায়তার জন্য সরকারি-বেসরকারি কোনও সংস্থা বা জনপ্রতিনিধি সহযোগিতার জন্য এগিয়ে আসেনি।

ভাঙনকবলিত এলাকার মানুষের মধ্যে চরম ক্ষোভ দেখা গেছে। এভাবে পদ্মার ভাঙন অব্যাহত থাকলে নড়িয়া বাজার, নড়িয়া পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা খাদ্য গুদাম, মুলফৎগঞ্জ বাজার, নড়িয়া উপজেলা পরিষদ ভবন, নড়িয়া সরকারি কলেজ, মুলফৎগঞ্জ মাদরাসা, নড়িয়া বাজারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা ভাঙনের ঝুঁকিতে পড়েছে। যেকোনও মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে এসব স্থাপনা। সরকারের পক্ষ থেকে পাঁচ কোটি টাকার জিওব্যাগ ফেলেও নদী ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না।

মুলফৎগঞ্জ বাজারের ব্যবসায়ী আল আমিন মৃধা বলেন, এক মাস ধরে পদ্মা নদীর ভাঙনে প্রায় তিন হাজার ঘর-বাড়ি বিলীন হয়ে গেছে। নড়িয়া-সুরেস্বর পাকা সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন আমাদের বাজারে তেমন ক্রেতা-বিক্রেতা নেই।

বাঁশতলা এলাকার আবুল কালাম বলেন, সামনে কুরবানির ঈদ। আমরা পরিবার-পরিজন নিয়ে কোথায় ঈদ করব, কোথায় নামাজ পড়ব, কী করব কিছুই বুঝে উঠতে পারছি না।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন আরটিভি অনলাইনকে বলেন, গতকাল শুক্রবার নড়িয়া সুরেশ্বর সড়কে ফাটল দেখা দিয়েছিল। পরে আজ শনিবার দুপুরে ওই সড়কের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা ক্ষতিগ্রস্ত কিছু লোকজনের মধ্যে সহায়তা প্রদান করেছি।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, পাঁচ কোটি টাকার জিও ব্যাগ ফেলেও কোনও সুফল হয়নি। বর্ষা মৌসুমে কাজ করে ভাঙন কমানো সম্ভব। তবে তা রোধ করা সম্ভব নয়।


আরও পড়ুন :

জেবি/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতু হবে: প্রধানমন্ত্রী
পদ্মা সেতুর পর এবার মেট্রোরেল বাণিজ্য মেলায়
পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্তদের ঋণের শর্ত শিথিল
যে সেতু বদলে দেবে দেশ