
চট্টগ্রাম মহানগরীতে একটি শিশুকে ধর্ষণের অভিযোগে হারুন রশিদ(৪০) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
রোববার দুপুরে মহানগরীর খুলশী থানার লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় এই ঘটনা ঘটে।
খুলশী থানার ওসি নাছির উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, ১১ বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করার অভিযোগে হারুন গণপিটুনির শিকার হন। ঘটনাটি জানার পর পুলিশের একটি দল গিয়ে তাকে আটক করে।
ধর্ষণের শিকার শিশুটিকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মতিঝর্ণা বস্তির এই শিশুকে স্থানীয় একটি রিকশার গ্যারেজের পেছনে নিয়ে যান হারুন। সেখানে তাকে ধর্ষণের সময় শিশুটির চিৎকারে লোকজন এসে হারুনকে ধরে ফেলে।
আরও পড়ুন :
কে/জেএইচ



