
সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসানকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা জজ আদালতে নাশকতা মামলায় হাজিরা দিতে গেলে বিচারক তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট ওসমান গনি জানান, ২০১৬ সালে আশাশুনি থানায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসানের নামে নাশকতার মামলা হয়। এ মামলায় দীর্ঘদিন তিনি হাজিরা না দিলে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
সোমবার এ মামলায় তারিকুল হাসান সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিচারক সাদিকুল ইসলাম তালুকদার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন :
জেবি



