ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় আশ্রায়ণ প্রকল্প-২ নিয়ে অনিয়মের ছড়াছড়ি

আজিজুর রহমান পায়েল, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায় আশ্রায়ণ-২ প্রকল্প নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

এই প্রকল্পের আওতায় যার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে গৃহনির্মাণ করে দিচ্ছে সরকার। দুইশ’ ৫৬ বর্গফুট আয়তনের প্রতিটি টিনের ঘর নির্মাণে সরকারের বরাদ্দ এক লাখ টাকা।

একেকটি ঘরের জন্যে উপকরণ হিসেবে ধরা হয়েছে ঘর ও বারান্দার জন্যে সাড়ে পাঁচ বান্ডিল টিন, কাঠ ১৮ সেফটি, ইট সাড়ে পাঁচশ’, সিমেন্ট ১০ বস্তা, বালু ও সুড়কি ৫০ ফুট করে।

ভালো মানের টিন, কাঠ ও অন্যান্য নির্মাণ সামগ্রী দিয়েই প্রকল্প সম্পন্ন করার কথা বলা হয়েছে। কিন্তু বাস্তব অবস্থা ভিন্ন।

টিন ছাড়া বাকি সব উপকরণই নিম্নমানের বলে অভিযোগ করেন ঘর পাওয়া লোকজন। তাছাড়া উপকরণ পরিমাণেও দেয়া হচ্ছে কম।

কোনও কোনও এলাকায় ঘরের উপকরণ নিজ খরচে উপকারভোগী মানুষকে তার জমি পর্যন্ত টেনে নিতে হচ্ছে।

কোথাও কোথাও নির্মাণ সামগ্রীও কিনে দিতে হচ্ছে ঘর পাওয়া দরিদ্র লোকজনকে। ঘর পেতে ইউপি চেয়ারম্যান-মেম্বারকে দিতে হয়েছে টাকা। ঘর পাওয়া লোকের তালিকাতেও আছে অনিয়ম। ঘর আছে, অবস্থা ভালো, এমন লোকও পেয়েছে ঘর। ইউপি সদস্যরা নিজেও পরিবারের সদস্যদের নামে ঘর বাগিয়েছেন।

একজনের নামে বরাদ্দ ঘর আরেকজনের বাড়িতে উঠানো হচ্ছে। জেলার সাতটি উপজেলায় এখন পর্যন্ত দুই হাজার পাঁচশ’ ৬০টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে।

এরমধ্যে সরাইল উপজেলায় একশ’ ৬২, নাসিরনগর উপজেলায় চারশ’ ৭৬, কসবা উপজেলায় দুইশ’ ২২, বাঞ্ছারামপুর উপজেলায় ৫০, সদর উপজেলায় পাঁচশ’ ১২, বিজয়নগর উপজেলায় চারশ’ ৮৭ এবং নবীনগর উপজেলায় ছয়শ’ ৫১টি ঘর বরাদ্দ দেয়া হয়।

নবীনগরের একটি ইউনিয়ন বিদ্যাকুটে বরাদ্দ দেয়া হয়েছে আড়াইশটি ঘর। আখাউড়া ও আশুগঞ্জ উপজেলায় কোনও ঘর বরাদ্দ হয়নি এখন পর্যন্ত।

এসব উপজেলার কোনও কোনওটিতে ঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। কোনও কোনও উপজেলায় কাজ শুরু হয়েছে।

সরেজমিনে কয়েকটি উপজেলায় গিয়ে দেখা গেছে, সুবিধাভোগীদের তালিকা করা থেকে শুরু করে ঘর নির্মাণ করা পর্যন্ত পদে পদে অনিয়মের অভিযোগ রয়েছে।

জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ও চম্পকনগর ইউনিয়নে ঘর নির্মাণ কাজ শুরু হয় প্রথমে। এরপরই এই দুই ইউনিয়নের স্বচ্ছল ও জনপ্রতিনিধিদের নিজস্ব লোকজন ঘর পেয়েছেন বলে অভিযোগ ওঠে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ এবং ওই দুই ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া ও হামিদুল হকের বিরুদ্ধে প্রকৃত ঘরহীন মানুষের পক্ষে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়।

সিংগারবিল ইউনিয়নের দৌলতকান্দি গ্রামে গিয়ে দেখা যায়, সরকারের দেয়া ঘরে বসবাস করছেন ঘর পাওয়া পরিবারগুলো। তাদের একজন দিনমজুর আবদুল আউয়াল। কিন্তু ঘর পেয়েও খুশি নন তিনি।

তার অভিযোগ ঘরের টিন ভালো হলেও ইট, সুড়কি, কাঠ কোনোটাই ভালো দেয়া হয়নি। কাঠে (মেহগনি) এখনই ঘুন ধরা শুরু হয়েছে। ঘরের মেঝের কাজও ভালো হয়নি।

তার আরও অভিযোগ চেয়ারম্যান নিজের পকেটের টাকা খরচ করে ঘর এনেছেন বলে চেয়ারম্যানের লোক আবু তাহের তার কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। পরে সুদে তিন হাজার টাকা এনে দেন তিনি।

এখানকার পূর্ব হাটির সজিব জানান, ফ্লোর ঢালাইয়ে সিমেন্ট কম দেয়া হয়েছে।পুরো ঢালাইয়ে দেড় বস্তা সিমেন্ট দেয়া হয়েছে। যে ইট লাগানো হয়েছে সেগুলোও দুই নম্বর।

দৌলতবাড়ির রোকেয়া বেগম আগে ঘর থাকার পরও ঘর পেয়েছেন। সিংগারবিল ইউনিয়নে মোট ৯৪টি ঘর বরাদ্দ হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া।

এর মধ্যে ১০-১৫টি ছাড়া বাকি সবগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। তবে এজন্য কারও কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান বলেন এরচেয়ে মরে যাওয়া ভালো। টাকা নিয়েছি এমন রেকর্ড নেই। কারও কাছ থেকে এক টাকাও নেয়া হয়নি।

------------------------------------------------------------------
আরও পড়ুন : গাজীপুরে মাদরাসা পরিচালকের স্ত্রী ও ছাত্রকে কুপিয়ে হত্যা
------------------------------------------------------------------

চম্পকনগর ইউনিয়নের গেরারগাঁও গ্রামের বৃদ্ধ আবুল কাশেমের জমিতে ঘর নির্মাণের কাজ চলছে। তার ঘরে লাগানো ১২টি খুঁটির মধ্যে দুটি খুঁটি ভাঙা। এগুলো ঠিকাদার জোড়াতালি দিয়েছেন বাঁশ কাঠ দিয়ে।

আবুল কাশেম অভিযোগ করেন ঘরের আধা কাজ করে ফেলে রেখেছে। তারা আসে না, ঘরও ঠিক করে দেয় না। তিনি বলেন, যে ইট দেয়া হয়েছে সেগুলো ধরলে ভেঙে পড়ে।

এই গ্রামের বাকশক্তিহীন মো. আবদুল খালেক পেয়েছেন ঘর। তার ঘরের চাল ও বেড়া লাগেনি এখনও। তার ভাই আবদুল কুদ্দুস জানান, ভিটের বালু নিজেরা কিনে এনেছেন। ইট পরিবহনের আড়াইশ টাকা, কাঠ আনার খরচ বাবদ সাড়ে তিনশ’ টাকা, পালা আনার খরচ দুইশ টাকা তারাই দিয়েছেন।

কুদ্দুস আরও জানান, ঘরের কাঠ নিম্নমানের। লোহা মারলে সেগুলো ফেটে যায়। রোদে থেকে কাঠ বেঁকেও গেছে। তার মতে ছয় মাসও ঘর টিকবে না।

এই ইউনিয়নের পেটুয়াজুড়ি গ্রামের মিজান পেয়েছেন ঘর। চান্দুরা-আখাউড়া সড়কের পাশেই তার বাড়ি। মিজানের বাবা আবদুল হাই ও তার স্ত্রী মর্জিনা বেগম জানান, ঘর বানাতে আসা লোকজন তাদের দিয়ে তিন বস্তা সিমেন্ট ও একশ’ ইট কিনিয়েছেন। কাঠ আনার টাকা এবং অন্যান্য মালপত্র আনার ভাড়া তারাই দিয়েছেন। মিস্ত্রীর মজুরি আর খাবার দিতে হয়েছে তাদেরকেই। সব মিলিয়ে তাদের খরচ ১০ হাজার টাকা।

এই গ্রামের আলাউদ্দিনের ঘরের কাজ অসমাপ্ত আছে দীর্ঘদিন ধরে। ভিট আর কাঠের কাজ হয়েছে।

আলাউদ্দিন জানান, অনেকদিন ধরেই এভাবে পড়ে রয়েছে। ভিট করা হয়েছে চার মাস আগে। কিন্তু এখনও চাল ও বেড়া আসেনি।

তবে কাজের ঠিকাদার হারুনুর রশিদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা নিম্নমানের মালামাল দিচ্ছি না।

চম্পকনগর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য পেটুয়াজুড়ি গ্রামের ওবায়দুল হক তার চাচাতো ভাই সেলিম মিয়া, ফুফাতো ভাই আবেদ আলী, চাচাতো ভাইয়ের বউ জোহরা বেগম এবং চাচা অহিদ মিয়ার নামে ঘর বরাদ্দ নিয়েছেন।

এ বিষয়ে ওবায়দুল হক বলেন, আত্মীয় হবে কেন। যাদের দরকার তাদের দিয়েছি।

এই উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়িত্বে থাকা সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম বলেন, তালিকা হয়েছে অনেক আগে। তালিকায় ত্রুটি থাকলে আমরা বাদ দিয়ে দিচ্ছি। বিজয়নগরে এমন একশ’ জনকে বাদ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ বলেন, যখনই অনিয়মের অভিযোগ এসেছে তখনই ব্যবস্থা নিয়েছি। বরাদ্দ বাতিল করা হয়েছে। ইউপি চেয়ারম্যান-মেম্বাররা টাকা নিচ্ছে কিনা এ বিষয়ে তার কাছে কোনও অভিযোগ নেই।

আড়ও পড়ুন :

জেবি/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২