ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

পদ্মার ভাঙনের কবলে বাবা-মার কবর, শেষবারের মতো জিয়ারত

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪৪ পিএম

গেল কয়েক বছরের অব্যাহত পদ্মার ভাঙনে ভূখণ্ড হারাচ্ছে বাংলাদেশ। রাজবাড়ীতে পদ্মার তীব্র ভাঙন অব্যাহত রয়েছে।
ঘরহারা মানুষের আহাজারিতে ভারি হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। আশ্রয়হীন পরিবারের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে কিংবা মসজিদ আর স্কুলে।

চোখের সামনে নদীতে চলে যাচ্ছে ফসলি জমি ও বসতভিটা। এমনকি পদ্মায় বিলীন হতে বসেছে বাবা-মায়ের কবর। তাই শেষ বারের মতো বাবা-মার কবর জিয়ারত করতে গোয়ালন্দ থেকে ছুটে এসেছেন ছেলে মো. ইউনুস আলী শেখ।

মো. ইউনুস আলী শেখ জানান, নদীতে ভাঙনের খবর পেয়ে ছুটে এসেছি। বাবা-মায়ের কবর হয়তো আর জিয়ারত করতে পারব না। মনে হয়ে সব নদী নিয়ে যাবে। তাই শেষবারের মতো কবর জিয়ারত করতে এলাম।

একই এলাকার বাসিন্দা জয়নাল মণ্ডল বলেন, রোববার রাত ১টার সময় ভাঙন শুরু হয়। উঠে দেখি ঘরের পেছনের বাঁশঝাড়টি আর নেই। ওই অবস্থায়ই ঘর ভেঙে জিনিসপত্র নিয়ে শহররক্ষা বাঁধে আশ্রয় নিয়েছি।

এদিকে পদ্মায় পানি বৃদ্ধির ফলে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। তিন সপ্তাহ ধরে অতিমাত্রায় এ ভাঙনে মানুষের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক।

সদর উপজেলার গোদার বাজারে নতুন করে ভাঙন শুরু হয়েছে গত সোমবার রাত থেকে। এসময় পদ্মার তীব্র স্রোত ও ঘূর্ণিতে নিমিষে নদীগর্ভে বিলীন হয়ে যায় শহররক্ষা বাঁধের স্থায়ী তীর সংরক্ষণ বাঁধের প্রায় ২০০ মিটার এলাকা। একই সঙ্গে বিলীন হয় ৩০টি বসতবাড়ি। এখনো ঝুঁকিতে রয়েছে শতাধিক বসতবাড়ি, ২টি স্কুল, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন স্থাপনা।

ভাঙন কবলিত এলাকার স্থানীয়রা অভিযোগ করে বলেন, পাউবো কর্মকর্তাদের বারবার বলা সত্ত্বেও তারা কোনও গুরুত্ব দিচ্ছেন না। গতকাল সকাল থেকে দুটি ট্রলারে বালি এনে বস্তায় ভরছে। কিন্তু যেখানে ভাঙন, সেখানে বস্তা ফেলছে না। তাছাড়া তাদের কাজের গতিও খুব ধীর। অথচ ভাঙন আতঙ্কে তাদের ঘুম হচ্ছে না। ঘরবাড়ি, গাছপালা সব ভেঙে যাচ্ছে। যাওয়ার কোনও জায়গা নেই। এভাবে চলতে থাকলে শত শত বসতবাড়িসহ বিদ্যালয়, মসজিদ নদীগর্ভে চলে যাবে। এমনকি রাজবাড়ী শহররক্ষা বাঁধও রক্ষা পাবে না।

রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয়ের তথ্যমতে, ৮৩ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার গোদার বাজার থেকে বোতলা স্লুইস গেট পর্যন্ত পদ্মার তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা হয়। রাজবাড়ী শহররক্ষা বাঁধ (ফেজ-১) প্রকল্পের আওতায় ২ দশমিক ২৪ কিলোমিটার এলাকায় সম্পন্ন করা হয় পদ্মার তীর সংরক্ষণের কাজ। গত দুই সপ্তাহে এ আড়াই কিলোমিটারে পাঁচবার ভাঙন দেখা দেয়। এ অবস্থায় শহররক্ষা বাঁধটি মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এটি রক্ষায় আপাতত জরুরি ভিত্তিতে বালির বস্তা ফেলা হচ্ছে। দুই সপ্তাহে ওই পাঁচ এলাকায় ১০ হাজার বালির বস্তা ফেলা হয়েছে বলে জানায় পাউবো কর্তৃপক্ষ।

মঙ্গলবার গোদার বাজার এলাকায় সরজমিন দেখা যায়, ভাঙন আতঙ্কে দিশেহারা স্থানীয়রা। সবাই যার যার ঘরের আসবাবপত্র সরাতে ব্যস্ত। এসময় কথা হলে স্থানীয় বাসিন্দা মালেক মণ্ডল জানান, চোখের সামনেই তার বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। দুই সন্তান নিয়ে আশ্রয় নিয়েছেন শহররক্ষা বাঁধে। এখন বাঁধটিও ঝুঁকির মুখে। এটি ভেঙে গেলে তাদের আশ্রয়ের আর জায়গা থাকবে না।
------------------------------------------------------------------
আরও পড়ুন : শরিক দল নিয়ে টেনশনে আওয়ামী লীগ-বিএনপি (ভিডিও)
------------------------------------------------------------------

রাজবাড়ীর ধুঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোলনা সুলতানা জানান, ভাঙনের কারণে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আপাতত পাশের গোদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদ্যালয়ের আসবাবপত্র রাখা হয়েছে।

ভাঙন পরিস্থিতি নিয়ে কথা হলে পাউবো রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার বলেন, রাজবাড়ীর নদীপথের ৮৫ কিলোমিটারের মধ্যে ২৩ কিলোমিটার পাউবোর আওতাভুক্ত। এর মধ্যে ১৯টি পয়েন্টে ভাঙন চলছে। গত দুই সপ্তাহে রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও কালুখালী উপজেলায় অন্তত পাঁচ হাজার বিঘা ফসলি জমি ও অসংখ্য বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। মারাত্মক ঝুঁকিতে রয়েছে শহররক্ষা বাঁধের গোদার বাজার অংশ। এ নিয়ে আমরা নিজেরাও চিন্তিত। আপাতত বালির বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় লোকজনের মতে, গত দুই সপ্তাহে প্রায় ৪০০ পরিবারের বসতভিটা পদ্মায় বিলীন হয়ে গেছে। এছাড়া ঝুঁকিতে বসবাস করছে প্রায় ১ হাজার ৫০০ পরিবার।

দৌলতদিয়ার ঢল্লাপাড়া গ্রামে দেখা যায়, পদ্মার পাড়ে ঢল্লাপাড়া জামে মসজিদের কিছু অংশ নদীতে বিলীন হয়ে গেছে।
------------------------------------------------------------------
আরও পড়ুন : ঢাবিতে কোটা আন্দোলনকারী এবং ছাত্রলীগের পাল্টাপাল্টি মিছিল
------------------------------------------------------------------

মসজিদ থেকে একটু দূরে শূন্য ভিটায় গাছ কাটছেন কয়েকজন শ্রমিক। শ্রমিকদের সর্দার মাইনউদ্দিন শেখ (৬০) বলেন, বাড়িটি ছিল মোস্তফা মুন্সির। তার বিশাল বাড়ির সবকিছু তিন দিন আগে সরিয়ে নেন। ভিটায় থাকা মেহগনি, আম, জামসহ ৫৫টি গাছ গোয়ালন্দ মোড়ে নিমতলার নান্নু মিজির কাছে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় বিক্রি করেছেন। গাছের বাজারমূল্য এর দ্বিগুণেরও বেশি।

মাইনউদ্দিন শেখ বলেন, নান্নু মিজির হয়ে তারা নয়জন শ্রমিক পাঁচ দিন ধরে গাছ কাটছেন। ভাঙনের সঙ্গে পাল্লা দিয়ে পারছেন না। গতকাল কয়েকটি মেহগনির টুকরো রেখে অন্য গাছ কাটছিলাম। মুহূর্তের মধ্যে সব নদীতে চলে গেল।

নদীর পাড়ে দাঁড়িয়ে ঢল্লাপাড়া রাস্তার ইট তুলে নেয়া দেখছিলেন স্থানীয় বাসিন্দা ও জলিল সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লুৎফর রহমান। তিনি বলেন, প্রায় এক কিলোমিটার রাস্তা নদীগর্ভে চলে গেছে। শতাধিক পরিবারের বসতভিটা, একটি মাজার শরিফ বিলীন হয়েছে। ঢল্লাপাড়া জামে মসজিদ নদীতে বিলীন হচ্ছে। যেকোনো মুহূর্তে পদ্মার পেটে চলে যাবে।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, এক মাস ধরে নদীভাঙন দেখা দিয়েছে। দুই সপ্তাহ ধরে ব্যাপক ভাঙন শুরু হওয়ায় ২ নম্বর ওয়ার্ড ঢল্লাপাড়া, ৩ নম্বর ওয়ার্ড আফছের শেখেরপাড়া ও লালু মণ্ডল পাড়ার প্রায় ৩০০ পরিবারের বসতভিটা বিলীন হয়েছে। চলতি সপ্তাহে ১০০ পরিবার ভাঙন থেকে রক্ষা পেতে অন্যত্র গেছে। প্রতিদিন অনেক পরিবার সরে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু নাসার উদ্দিন বলেন, দৌলতদিয়ায় বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৭০০ পরিবারের তালিকা পাওয়া গেছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জিআরের চাল ও শুকনা খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ভাঙন প্রতিরোধের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও পড়ুন :

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতু হবে: প্রধানমন্ত্রী
পদ্মা সেতুর পর এবার মেট্রোরেল বাণিজ্য মেলায়
সব হারিয়ে এখন নিঃস্ব অনেকে
পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্তদের ঋণের শর্ত শিথিল