
নারায়ণগঞ্জ শহরের একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে শহরের দেওভোগ ভূইয়ারবাগ এলাকার পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হলো দেওভোগ এলাকার হাবিবুর রহমানের ছেলে শাওন (১০) ও একই এলাকার গাজী মিয়ার ছেলে নয়ন (১১)।
এলাকাবাসী জানান, দেওভোগ মাদরাসা এলাকার শিশু দুটি ভূইয়ারবাগ এলাকায় আগে ভাড়া থাকতো। গতকাল (বৃহস্পতিবার) শিশু দুটি বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরে আজ সকালে তাদের মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে নিহত দুই শিশুর পরিবার তাদের মরদেহ নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মঞ্জুর কাদের জানান, শিশু দুজন পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। সকালে তাদের মরদেহ ভেসে উঠে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে তাদের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে যায়।
জেবি



