ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

পদ্মা ভাঙন: কতবার ঘুরে দাঁড়ানো যায়?

খান আলামিন, আরটিভি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৪ পিএম

কতবার ঘুরে দাঁড়ানো যায়? প্রতিবছরই ভাঙা-গড়ার খেলায় পুতুল হচ্ছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা পারের মানুষ। একবার ভাঙনের পর ৫শ’ কিংবা এক হাজার মিটার ভেতরে এসে নতুন ঠিকানা গড়ছেন। কিন্তু বছরান্তে আবারো ছুটতে হচ্ছে নতুন জায়গার খোঁজে। এভাবেই পদ্মার সঙ্গে চির বৈরি সম্পর্কের বন্ধন তৈরি হয়েছে পাড়ের মানুষের।

এখন যেখানে পদ্মার পার, গেল বছরও ছিল তার এক কিংবা দেড় কিলোমিটার ভেতরে। লোকমুখের গল্প অনুযায়ী, তারও আগে পাঁচ, ছয় কিংবা সাত কিলোমিটার ভেতরে ছিল পদ্মার পার।

নড়িয়ার একেক বছর একেক দিকে থেকে ভাঙে। কোনও কোনও পরিবারের ভাঙনের গল্পটা শুরু ২৫ থেকে ৩০ বছর আগে। তবে ২০১৩ সালের পর থেকেই নিঃস্ব মানুষের সংখ্যাটা বেশি হতে থাকে। বাড়তে থাকে হাহাকার।

কারো হয়তো কয়েক বছর পর ভাঙছে। কিন্তু এক বছরেই কয়েকবার ভাঙনের কবলে পড়তে হয় এমন মানুষের সংখ্যাটাও দিনদিন বাড়ছে নড়িয়ায়।

নড়িয়াবাসীর ক্ষোভ পানি উন্নয়ন বোর্ডের উপর। তাদের অভিযোগ, বোর্ডের অবহেলাতেই বছরের পর বছর নিঃস্ব হচ্ছে মানুষ। তাদের শেষ ভরসা তাই, উপরওয়ালাই।

এদিকে নড়িয়া ভাঙবে এমন পূর্বাভাস ছিল। সে পূর্বাভাস সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে জানানোও হয়েছিল। কিন্তু জানেননি নড়িয়ার মানুষ। ক্ষতিগ্রস্তরা বলছেন, ভাঙনের পূর্বাভাস জানা থাকলে মৌসুমের শুরু থেকেই প্রস্তুতি নিতে পারতেন, হয়তো ক্ষতিও কিছুটা কম হতো।

পানি উন্নয়ন বোর্ডের গবেষণা প্রতিষ্ঠান সিইজিআইএস এপ্রিল মাসেই এমন পূর্বাভাস দিয়েছিল। পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সব বিভাগকে জানিয়েও দিয়েছিলো তা।

ভাঙনের শঙ্কায় থাকা এলাকাগুলোতে বিভিন্ন রঙের পতাকা দিয়ে স্থানীয় মানুষকে সতর্ক করার কথা। কিন্তু নড়িয়াবাসীর কাছে পৌঁছেনি সে সতর্কতা। কারো চোখেই পড়েনি সতর্ক সংকেত সম্বলিত কোনও পতাকা।

সরকারি-বেসরকারি সহযোগিতা নিয়ে জীবনযুদ্ধে আবারও ঘুরে দাঁড়াতে চান শরীয়তপুরের নড়িয়াবাসী।

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতু হবে: প্রধানমন্ত্রী
পদ্মা সেতুর পর এবার মেট্রোরেল বাণিজ্য মেলায়
সব হারিয়ে এখন নিঃস্ব অনেকে
নড়িয়ায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে নির্দেশ