ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

শিক্ষার্থী মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রলীগের

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩৮ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

ওই শিক্ষার্থী হলের ছাদ থেকে নামতে গিয়ে পড়ে আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রলীগ।

সোমবার দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ভুক্তভোগী আব্দুর রহমান গণমাধ্যমে যা অভিযোগ করেছেন তা ভিত্তিহীন বলেও দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা দাবি করেন, গেল শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে এক মাদকসেবীকে আটকের প্রেক্ষিতে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। আবদুর রহমান নামের ওই শিক্ষার্থীকে রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করেনি। মাদক সেবন করে ছাদ থেকে পালানোর সময় সিঁড়িতে পড়ে গিয়ে ওই শিক্ষার্থী আহত হয়েছিল।

-------------------------------------------------------
আরও পড়ুন : ছেলের মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে মহিলা লীগ নেত্রীর মৃত্যু
-------------------------------------------------------

মারধরের শিকার আব্দুর রহমান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পড়াশোনার পাশাপাশি তিনি রাজশাহীর একটি বেসরকারি কোম্পানিতে পার্ট টাইম চাকরি করেন। তাকে চোখে গুরুতর জখম অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখের কোণে চারটি সেলাই করা হয়েছে।

এদিকে গতকাল রোববার ভুক্তভোগী আব্দুর রহমান গণমাধ্যম কর্মীদেরকে বলেন, যতোবারই আমি মাদক সেবন করিনি বলেছি ততোবারই রাবি ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লা হীল গালিব, সহ-সম্পাদক আব্দুল্লা হীল কাফি ও কর্মী শুভ্র দেব আমার ওপর চড়াও হয়েছে। আমাকে স্ট্যাম্প ও রড দিয়ে আঘাত করেছে।

আমার কাছে থাকা পাঁচ হাজার টাকা কেড়ে নিয়েছে। গাঁজা সেবনের বিষয়টি স্বীকার না করলে তারা আমাকে প্রাণনাশের হুমকিও দেয়। ভয়ে আমি বিষয়টি স্বীকার করি। তারা সেটি ভিডিও করে। পরে তারা আমাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে রেখে চলে যায়।

সংবাদ সম্মেলনে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া লিখিত বক্তব্যে বলেন, ওই রাতে আনুমানিক সাড়ে ১২টার দিকে কয়েকজন সাধারণ শিক্ষার্থী মাদার বখশ হল শাখা ছাত্রলীগকে জানায়, হলের ছাদে বহিরাগত কয়েকজন ছাত্রদের নিয়ে মাদক সেবন করছে।

এই সংবাদের প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাদার বখশ হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বক্ল ‘ক’ এর ছাদে যায়। বক্ল ‘ক’ এর ছাদে গিয়ে দেখতে পায় যে, ‘খ’ বক্লের ছাদে কয়েকজন মাদক সেবন করছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মাদার বখশ হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদেরকে নিচে নামতে বললে মাদক সেবনকারীরা ভয়ে পালাতে শুরু করে এবং বহিরাগত একজন তার সাইকেল রেখে পালিয়ে যায়। তাদের মধ্যে একজন মাদকাসক্ত আব্দুর রহমান সিঁড়ি দিয়ে পালাতে গিয়ে চোখে আঘাতপ্রাপ্ত হন।

এমতাবস্থায় মাদার বখশ হল শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে অতিথি কক্ষে নিয়ে আসে। তার কাছে জানতে পারে, সে বহিরাগত কয়েকজনকে নিয়ে হলের ছাদে মাদক সেবন করছিল। সেই সময় বিষয়টি হল প্রশাসন ও হলের গেট পুলিশকে অবহিত করা হয়। হল প্রশাসনের পক্ষ থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বলা হয় তাকে আপাতত পুলিশে না দিয়ে চিকিৎসা করাতে।

সেই সময় হল শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় ও হল প্রাধ্যক্ষ সেখানে আসেন এবং ছাত্রলীগ নেতা-কর্মীরা মাদকাসক্ত আব্দুর রহমানকে হল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে প্রাধ্যক্ষ স্যারের নির্দেশে মাদার বখশ হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরাই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

ভুক্তভোগী শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে জখম কেন? এমন প্রশ্নের জবাবে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ছাদ থেকে পালাতে গিয়ে পড়ে গিয়ে আঘাত পেয়ে থাকতে পারে সে। ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মারধর করেনি।

এক প্রশ্নের জবাবে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ছাত্রলীগের কেউ যদি মাদক সেবনের সঙ্গে জড়িত থাকে, আর তার প্রমাণ যদি কেউ আমাদেরকে দেয় তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, মিজানুর রহমান সিনহা, মাহফুজ আল-আমিন, আসাদুল্লাহিল গালিব, আব্দুল্লাহ হিল কাফি ও শুভ্রদেব।

আরও পড়ুন :

জেবি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
নির্বাচনী সহিংসতায় এ পযর্ন্ত নিহত যারা
নৌকার প্রার্থীর পক্ষে প্রতিদিন এক ঘণ্টা কাজ করতে হবে: ছাত্রলীগ সভাপতি
কুমিল্লায় ছাত্রলীগের সাবেক নেতাকে গুলি করে হত্যা
মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে ছাত্রলীগের আল্টিমেটাম