
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশালী এলাকা থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য। তারা নিজেদের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ৩টি একনলা বন্দুক, ১টি কাটা বন্দুক ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আজ রোববার গভীর রাতে নাইক্ষ্যংছড়ির উপজেলার বাইশারী ইউনিয়নের থ্রি-স্টার রাবার বাগান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আনোয়ার ওরফে প্রকাশ আনাইয়্যা (৩৭), হামিদুর রহমান (২৬) ও বাপ্পি (২৩)।
স্থানীয় জানান, বাইশারীর থ্রি-স্টার রাবার বাগান এলাকায় ডাকাত দলের দু’গ্রুপের মধ্যে গোলাগুলিতে হলে ঘটনাস্থলে আনোয়ার হোসেন ওরফে আনাইয়্যাসহ তিন ডাকাতের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন নিয়ে যায়।
পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, নাইক্ষ্যংছড়ির বাইশারীতে গভীর রাতে দুই ডাকাত দলের মধ্যে সংঘর্ষে ডাকাত সর্দার আনাইয়্যাসহ ৩ ডাকাত নিহত হয়েছেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, কক্সবাজারের রামু ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীসহ পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিন থেকে অপহরণ চাঁদাবাজি মুক্তিপণ আদায়সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো এই আনোয়ার ডাকাত ওরফে প্রকাশ আনাইয়্যা ও তার গ্রুপের সদস্যরা। তাকে ধরার জন্য পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা বিভিন্ন সময়ে অভিযানও চালিয়েছে।
আরও পড়ুন :
এসএস



