ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ঘূর্ণিঝড় তিতলি : শাহপরীর দ্বীপের শতাধিক ঘর-বাড়ি সাগরে

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ১২ অক্টোবর ২০১৮, ১১:৫৬ এএম

ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে অব্যাহত বৃষ্টি ও উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে শাহপরীর দ্বীপে নতুন করে ভয়াবহ ভাঙন ধরেছে বলে খবর পাওয়া গেছে। এতে শতাধিক ঘর-বাড়ি বিলীন এবং চলাচলের রাস্তা বিধ্বস্ত হয়ে গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে টেকনাফের উপজেলা প্রশাসন শাহপরীর দ্বীপের ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছে। নতুন করে শাহপরীর দ্বীপ ভাঙনে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

জানা গেছে, ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় এ ভাঙন দেখা দিয়েছে। তবে উপজেলা প্রশাসন বলছে, দ্বীপের বেড়িবাঁধটি সম্পূর্ণ না হওয়ায় চলতি বর্ষা মৌসুমে শাহপরীর দ্বীপ এলাকা পানিবন্দী হয়ে থাকে। যার কারণে মাটিগুলো নরম ছিল।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও শাহপরীর দ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ সোনা আলী জানান, প্রধানমন্ত্রী শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ নির্মাণের জন্য ১০৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন গত বছর।

এজন্য প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই বাঁধের কাজ চলছে এখন। বেড়িবাঁধের কাজ প্রায় এক কিলোমিটার শেষ হয়েছে। আরও দুই কিলোমিটার বাঁধ এখনও অরক্ষিত রয়ে গেছে। অরক্ষিত অংশ দিয়ে গেল দুইদিন ধরে ঢেউয়ের আঘাতে শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া, জাইল্যাগোদা ও দক্ষিণপাড়ার শতাধিক ঘরবাড়ি পানিবন্দি হয়ে পড়ে।

ঘরছাড়া মানুষগুলো কোনও জায়গা না পেয়ে খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে দিন পার করছে। বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমাকে অবহিত করেছি।তিনি দ্রুত সাহায্য পাঠানো হবে বলে আশ্বস্ত করেছেন।

তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ড ও বেড়িবাঁধ নির্মাণের ঠিকাদার আন্তরিক হলে দ্বীপের দক্ষিণ অংশের ক্ষয়-ক্ষতি অনেক রোধ করা সম্ভব হতো। বর্তমানে বিপদকালীন সময়ে সেখানে ভালোভাবে জিও ব্যাগ দিলে এলাকাগুলো সাগরের জোয়ারের থাবা থেকে রক্ষা পাবে।

এদিকে উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে শাহপরীর দ্বীপে নতুন করে ভয়াবহ ভাঙনের খবর পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা গতকাল বৃহষ্পতিবার বিকেলে শাহপরীর দ্বীপ পরিদর্শনে যান।

এসময় তিনি বলেন যাদের ঘর-বাড়ি বিলীন হয়ে গেছে তাদের বসতভিটার জমি যদি খতিয়ানভুক্ত হয়ে থাকে তাদের সরকারি খাস জমি বন্দোবস্ত দিয়ে বসতি করার সুযোগ দেয়া হবে। যাদের কাগজপত্র নেই তাদের তালিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে বিলীন হওয়া শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার একটি মসজিদসহ প্রায় ১০টি বসতবাড়ি বিলীন হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান এ প্রতিবেদককে জানান, আগে থেকে পানিবন্দি থাকায় মাটিগুলো ভেজা ছিল।এরই প্রেক্ষিতে সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কয়েকটি বাড়ি-ঘরে পানি ঢুকে। সেইসঙ্গে চার পরিবার, একটি মসজিদ ও মাদরাসা ক্ষতিগ্রস্ত হয়। তবে এ মসজিদ-মাদরাসাটি আগে থেকেই ক্ষতিগস্ত ছিল।

জেবি / জেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
সব হারিয়ে এখন নিঃস্ব অনেকে
পদ্মা ভাঙন: কতবার ঘুরে দাঁড়ানো যায়?
আগামী কয়েকদিন নড়িয়া উপজেলার ভাঙন বাড়বে
এবার মধুমতীর পেটে চলে গেল মহাসড়ক