
কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
শনিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
জানা যায়, রাতে কুয়াশা বাড়তে থাকলে পদ্মায় দিক-নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। পরে চলাচল করা ফেরিগুলোর দিক নির্ণয়ে সমস্যা হলে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলেই আগের মতো ফেরি চলাচল শুরু করবে।
আরও পড়ুন :
এসএস



