
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল প্রায় ছয় ঘণ্টা পর শুরু করেছে। সকাল সোয়া আটটা থেকে ফেরি চলাচল শুরু হয়।
সকাল সোয়া আটটার দিকে ঘাট থেকে দুটি ফেরি শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়াশা কিছুটা কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে।
এর আগে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় গতকাল রাত দুইটা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আজ বুধবার সকালে কিছুটা কুয়াশা কমে এলে ফের ফেরি চলাচল শুরু হয়। তবে মাঝ পদ্মায় এখনও কুয়াশা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই তা কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন :
জেবি/পি



