
পদ্মা নদীতে ঘন কুয়াশার চাপ কমে যাওয়ায় মাদারীপুরের কাঁঠালবাড়ী ও মুন্সীগঞ্জের শিমুলিয়া রুটে পুনরায় ফেরি চলাচল সচল হয়েছে।
আজ রোববার সকাল সোয়া ৮টা থেকে ফেরি চলাচল সচল হয়। এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গতকাল শনিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, হঠাৎ ঘন কুয়াশা বেড়ে গেলে চলাচলরত ফেরিগুলোর দিক-নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে গেলে দিক নির্ণয়ে সমস্যা দেখা দেয়। পরে দুর্ঘটনা এড়াতে সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল সোয়া ৮টার দিকে কুয়াশার চাপ কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
আরও পড়ুন :
জিএ/এসএস



