ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

ঢাকা-পঞ্চগড় রেলপথের উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০১৮, ০৩:২৬ পিএম

পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে পঞ্চগড় রেলস্টেশন চত্বরে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল কালাম আজাদ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে আন্তঃনগর দ্রুতযান ট্রেনের শুভযাত্রার উদ্বোধন করেন।

এসময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম আজম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় রেলওয়ের স্টেশন মাস্টার মো. মোশাররফ হোসেনসহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এটিই দেশের সর্বোচ্চ দূরত্বের ট্রেন সার্ভিস। ঢাকা থেকে যার দূরত্ব ৬৩৯ কিলোমিটার। এই ট্রেন চলাচলের মধ্য দিয়ে পঞ্চগড়ের মানুষের দীর্ঘদিনের দাবি পূর্ণ হলো।

এর আগে সকাল সাড়ে ছয়টায় ঢাক-ঢোল বাজিয়ে অতিথিদের স্টেশন চত্বরে নিয়ে আসা হয়।

সংক্ষিপ্ত আলোচনা শেষে মোনাজাতে অংশ নেন অতিথিসহ স্থানীয় সহস্রাধিক মানুষ। অতিথিবৃন্দ সৌভাগ্যবান প্রথম যাত্রীদের প্রত্যেকের হাতে একটি করে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করেন। এরপর অতিথিবৃন্দ সবুজ পতাকা উড়িয়ে দেন এবং ঠিক ৭টা ৪০ মিনিটে লাল সবুজের ১৩টি বগি নিয়ে আন্ত:নগর দ্রুতযান ট্রেনটি পঞ্চগড় স্টেশন ছেড়ে যায়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষের যাতায়াতের জন্য এবং তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার পঞ্চগড়-ঢাকা সরাসরি ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ঢাকা-দিনাজপুর রুটে দ্রুতযান এবং একতা এক্সপ্রেসের দুটি ট্রেন নিয়ে আসা হয়েছে পঞ্চগড় পর্যন্ত। ট্রেন দুটি পঞ্চগড়-দিনাজপুরের মধ্যে নতুন সময়সূচি অনুযায়ী এবং দিনাজপুর-ঢাকার মধ্যে পুরোনো সময় অনুযায়ী চলবে। এতে দিনাজপুর-পঞ্চগড় শাটল ট্রেনটি বন্ধ হয়ে যায়।

দ্রুতযান ট্রেনটি প্রতিদিন পঞ্চগড় রেলস্টেশন থেকে সকাল সাতটা ২০ মিনিটে ছেড়ে যাবে এবং ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ১০মিনিটে। ঢাকা থেকে দ্রুতযান ছাড়বে রাত আটটায় এবং পঞ্চগড় পৌঁছাবে পরদিন সকাল ৬টা ৩৫ মিনিটে।

অপরদিকে একতা এক্সপ্রেস পঞ্চগড় থেকে ছাড়বে প্রতিদিন রাত নয়টায় এবং ঢাকায় পৌঁছাবে পরদিন সকাল আটটা ১০ মিনিটে। ঢাকা থেকে একতা এক্সপ্রেস ছাড়বে প্রতিদিন সকাল ১০টায় এবং পঞ্চগড় পৌঁছাবে রাত আটটা ৪৫ মিনিটে। দ্রুতযান ও একতা এক্সপ্রেসের প্রতিটির বগির সংখ্যা ১৩টি।

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ বলেন, প্রতিটি জেলা শহর থেকে রেলপথ উন্নয়নে বর্তমান সরকারের নেয়া পরিকল্পনার অংশ হিসেবে পঞ্চগড়-ঢাকা রেলপথে আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু করা হলো। সরকারের উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী পঞ্চগড়-বাংলাবান্ধা রেলপথ নির্মাণ করা হবে। ইতোমধ্যে বিশেষজ্ঞ পর্যায়ে সমীক্ষার কাজ শুরু হয়েছে। আগামী এক বছরের মধ্যে এটি দৃশ্যমান হবে।

প্রসঙ্গত, উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষের সরাসরি ঢাকা পর্যন্ত ট্রেন চলাচলের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার ২০১১ সালে দিনাজপুরের পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত ১৫০ কিলোমিটার মিটারগেজ লাইন ডুয়েল গেজে রুপান্তরসহ রেললাইন ও স্টেশন আধুনিকায়নের কাজ শুরু করে।

২০১৩ সালে পঞ্চগড়ে এক জনসভায় পঞ্চগড় থেকে পাবর্তীপুর পর্যন্ত আধুনিক রেললাইন উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের আওতাধীন ৯৮২ কোটি টাকা ব্যয়ে ২০১৬ সালে এই আধুনিকায়ন প্রকল্পের কাজ শেষ হয়। এরপর ২০১৭ সালের ১৭ জুন রেলমন্ত্রী মজিবুল হক পঞ্চগড় থেকে দিনাজপুর পর্যন্ত দুইটি শাটল ট্রেন উদ্বোধন করেন। পঞ্চগড় রেলস্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী শিগগিরই পঞ্চগড়-ঢাকা আন্তঃনগর ট্রেন সার্ভিস চালুর আশ্বাস দেন।

আরও পড়ুন :

জেবি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
অজিদের বিপর্যয়ে জয় দেখছে ভারত
সিডনিতে ৩৮তলা অপাল টাওয়ারে ফাটল
ছোট পর্দায় আজকের খেলা
দেখে নিন টিভিতে খেলার আয়োজন