
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের জন্য যে ভোটার তালিকা তৈরি করা হয়েছে। তাতে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ লাখ ৩৩ হাজার ১৬৪ জন। এর মধ্যে নারী ভোটার ৬ লাখ ৯ হাজার ৬৭৭ জন। পুরুষ ভোটার ৬ লাখ ২৩ হাজার ৪৮৭ জন।
২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১০ লাখ ৫১ হাজার ৫২২ জন। এর মধ্যে নারী ভোটার ছিল ৫ লাখ ৩১ হাজার ৯২ জন। পুরুষ ভোটার ছিল ৫ লাখ ২০ হাজার ৪৩০ জন।
গেল পাঁচ বছরে এ জেলায় নারী ভোটার বেড়েছে ৭৮ হাজার ৫৮৫ জন। জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যে এমনটাই জানা গেছে।
দশম জাতীয় সংসদ নির্বচনে নারী ভোটার বেশি থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরুষ ভোটার বেশি।
আসন ভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনায় দেখা যায়, আসন্ন নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নারী ভোটার ১ লাখ ৮ হাজার ৭৭৯। পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৭০২ জন। এ আসনে মোট ভোটার ২ লাখ ১৯ হাজার ৪৮১ জন।
লক্ষ্মীপুর জেলার মধ্যে সব থেকে বেশি ভোটার রয়েছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও লক্ষ্মীপুর সদরের আংশিক) আসনে। বর্তমান ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ২২৩ জন। এখানে নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ২১৭ জন। পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৬ জন।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বর্তমান ভোটার ৩ লাখ ৩০ হাজার ৬১৩ জন। নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৪০০ জন। পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ২১৩ জন।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ভোটার ৩ লাখ ১০ হাজার ৮৪৭ জন। নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৮১ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৫৬৬ জন।
এসএস



