
সাতক্ষীরা-২ (সদর) আসনের ধানের শীষ প্রার্থী ও জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেকের জামাই মিয়ারাজ হোসেনকে জাল নোটসহ আটক করা হয়েছে।
বুধবার ভোরে শহরের পলাশপোল এলাকা থেকে ৮৫ হাজার টাকার জাল নোটসহ পুলিশ তাকে আটক করে।
আটক মিয়ারাজ হোসেন সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক।
সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ শহরের পলাশপোল মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকার জাল নোটসহ মিয়ারাজ হোসেন নামে একজনকে আটক করেছে।
আরও পড়ুন :
এসএস



