ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

নৌকা বানানো যার নেশা

আবুল কালাম আজাদ, পাবনা

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১৮, ১২:৩১ পিএম

জীবনভর রং-বে-রঙের নৌকা বানিয়ে বঙ্গবন্ধুর প্রতি ভালবাসা প্রকাশের এক অনন্য নজির স্থাপন করেছেন ঈশ্বরদীর নৌকা মান্নান।

আব্দুল মান্নান (৬৯) ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়াগোপালপুর গ্রামের মৃত মহব্বত আলী চৌধুরীর ছেলে। তিনি জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ঘরে নববধূকে ফেলে তিনি যুদ্ধে চলে যান। ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় যুদ্ধে অংশ গ্রহণের সময় কোম্পানি কমান্ডার কাজী সদরুল হক সুধা, কমান্ডার জন, গ্রুপ লিডার জিয়াউল এর সঙ্গে থেকে তিনি যুদ্ধ করেন। দেশ স্বাধীন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে অস্ত্র জমা দিয়ে কখনো রিকশা চালক হয়ে, কখনো দিন মজুরি করে, সাইকেল-রিকশা মেরামতের কাজ করে সংসার চালিয়েছেন।

আব্দুল মান্নান জানান, প্রায় ২০ বছর আগে শখ করে টুকরো টিন দিয়ে তার প্রিয় প্রতীক একটি নৌকা বানানোর পরে নৌকা বানানোর নেশায় পরেন তিনি। এরপর থেকে তিনি ছোট ছোট নৌকা বানিয়ে নিজের ছোট দোকানে সাজিয়ে রাখতেন। আওয়ামী লীগের কোনও জনসভা হলে কিংবা কোনও নেতাকে উপহার দেয়ার জন্য স্থানীয় নেতারা তার কাছ থেকে এসব নৌকা কিনতো। প্রথম দিকে তেমন একটা গুরুত্ব না দিলেও পরে এই ‘শো পিস’ নৌকা এখন তাকে এলাকায় ‘নৌকা মান্নান’ হিসেবে খ্যাতি এনে দিয়েছে। তার হাতে তৈরি প্রচুর নৌকা দেশের অনেক মন্ত্রী ও নেতাদের ঘরে শোভা পাচ্ছে।

কিন্তু এই নৌকা বানিয়ে যা আয় হয় তা দিয়ে কোনোভাবে জীবন যাপন করছেন একাত্তরের অদম্য সাহসী যোদ্ধা আব্দুল মান্নান। আব্দুল মান্নান বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পাওয়ার বেদনা নিয়ে এখনো বেঁচে আছেন। এলাকার সবাই তাকে মুক্তিযোদ্ধা হিসেবে জানলেও আব্দুল মান্নান এখনো মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি।

তিনি জানান, যখন কোনও ভুয়া মুক্তিযোদ্ধাকে তার সামনে মুক্তিযোদ্ধার সম্মান পেতে কিংবা ভাতাসহ সরকারি সুযোগ-সুবিধা পেতে দেখেন তখন তার ভীষণ কষ্ট হয়। তিনি বলেন, যখন কোন রাজাকারকে দেখি স্বাধীনতার সুফল ভোগ করছেন বীরদর্পে তখন চোখের পানি আর ধরে রাখতে পারি না।

তিনি বলেন, অস্ত্র জমা দেয়ার কাগজপত্র নিয়ে তিনবার মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যমে ফরম পূরণ করে আবেদন করা হলেও এখনো তার ভাগ্যে মুক্তিযোদ্ধার স্বীকৃতি জোটেনি। আব্দুল মান্নান বলেন, তার নিজ গ্রাম এই সাঁড়াগোপালপুরেই ২/৩ জন আছেন যারা মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগ করছেন।

ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে খোঁজ নিয়ে জানা যায়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে আবেদন যথাযথভাবে দাখিল হয়েছে (নং-ডিজিআই ১০১২৮৭)’ বলে একটি কাগজ এসেছে কিন্তু এখনো মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম ওঠেনি। ইতোপূর্বে সারাদেশে এ ধরনের ১৭২ জনের নামের তালিকা করা হলেও সে তালিকা এখনো আলোর মুখ দেখেনি।

এলাকার মুক্তিযোদ্ধা খন্দকার কামরুজ্জামান জানান, আব্দুল মান্নান তাদের সঙ্গেই মুক্তিযুদ্ধ করেছেন, তিনি আব্দুল মান্নানের নাম মুক্তিযোদ্ধার তালিকায় এখনো অন্তর্ভুক্ত না হওয়াটা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধে জয়ী ও জীবন যুদ্ধে অনেকটাই পরাজিত আব্দুল মান্নান বলেন, জীবনের শেষ প্রান্তে এসে মুক্তিযোদ্ধার স্বীকৃতি ছাড়া আর কিছু চাওয়ারও নেই তার।

আরও পড়ুন :

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
পাবনায় আ.লীগের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ, ভাংচুর
হার্ডিঞ্জ ব্রিজে গার্ডারের ধাক্কায় ট্রেনের ২ যাত্রী নিহত
পাবনায় দু’গ্রুপের গোলাগুলিতে নিহত ২, আহত ১০
ঈশ্বরদীতে পুকুরে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রীর মৃত্যু