
রাঙামাটির বিলাইছড়ি উপজেলা থেকে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার ভোরে উপজেলার ফারুয়া ইউনিয়নের তারাছড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন বকিম চন্দ্র তঞ্চঙ্গ্যা, যতীন কান্তি তঞ্চঙ্গ্যা ও পাভেন তঞ্চঙ্গ্যা।
এসময় তাদের কাছ থেকে একটি ২২ সাব মেশিনগান, তিনটি এমোনিশন, চারটি চায়নিজ চাকু উদ্ধার করা হয়েছে।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ পারভেজ আলী আরটিভি অনলাইনকে জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তারাছড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতদের কাছ থেকে একটি ২২ সাব মেশিনগান, তিনটি এমোনিশন, চারটি চায়নিজ চাকু উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
জেবি



