ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

রাঙামাটিতে বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৬ এএম

ভোটের আগে এসে পাল্টে গেল রাঙামাটির ভোটের চিত্র। দলীয় কোন্দলে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল চাকমা সুজনের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেয়ার সবচেয়ে বড় চমকটা দেখল রাঙামাটিবাসী।

ভোটের হিসেব পাল্টে দিতে পারে এ চিত্র। প্রতীক পেয়ে জোর প্রচারণায় নেমেছিলেন বিএনপি প্রার্থী মনি স্বপন। প্রথমদিকে প্রচারণায় জোয়ার দেখা গেলেও ভোটের আগের দিন তাতে ভাটা পড়ে। মনি স্বপনের সাথে জেএসএস এর গোপন আঁতাতের গুঞ্জনই মূল কারণ।

অপরদিকে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত লংগদু, কাপ্তাই, বাঘাইছড়িতেও শত শত নেতাকর্মী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপঙ্কর তালুকদারের পক্ষে সমর্থন দিয়ে দলে যোগ দিয়েছে বলে আরটিভি অনলাইনকে জানান আওয়ামী লীগ প্রার্থী দীপঙ্কর তালুকদার। এতে ভোটের আগে ফুরফুরে মেজাজে আছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

মনি স্বপন দেওয়ান প্রার্থী হওয়ায় নীরব ভূমিকা পালন করে জেলা বিএনপির সাবেক নেতা পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরীসহ অনেকে। তাদের ভোট নানা কারণে যোগ হবে নৌকায়।

বৃহস্পতিবার রাতে নৌকার পক্ষে খণ্ড খন্ড মিছিল এসে জড়ো হতে থাকে পৌরসভা চত্বরে এতে যোগ দেয় বিএনপির সাবেক নেতাকর্মীরা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক দল, বিভিন্ন সমিতি, সংগঠন নৌকার পক্ষেই সমর্থন দেন। ৩০ ডিসেম্বর রাঙামাটিতে নৌকার বিজয় হবে বলে আশাবাদী স্থানীয়রা।

পাহাড়ের যেসব গ্রামে জেএসএস এর প্রভাব আছে সেসব এলাকায় সিংহ প্রতীকে ঊষাতন তালুকদার ভোট বেশি পড়তে পারে বলেও জানান অনেকে।

গত নির্বাচনে জেএসএস ৫৩টি কেন্দ্রে ভোট ডাকাতি করেছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ প্রার্থী। এবার নির্বাচনে প্রত্যেকটা ভোট কেন্দ্রে সেনাবাহিনী উপস্থিত থাকবে। ভোট কারচুপি করার সুযোগ পাবে না বলেও জানান তিনি।

বিগত স্থানীয় নির্বাচনে সাধারণ লোকজন মার্কা বা ব্যক্তি দেখে নয়; উন্নয়ন দেখেই ভোট দিয়েছে রাঙামাটিতে। এবার সংসদ নির্বাচনে সেই হিসাব করছে ভোটাররা। শেষ বেলা কে হাসে বিজয়ের হাসি সেজন্য অপেক্ষা করতে হবে ৩০ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন :

আরএস/জেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
রাঙামাটিতে এগিয়ে আওয়ামী লীগ
রাঙামাটিতে অস্ত্রসহ আটক ৩
রাঙামাটিতে মেশিনগানসহ তিন অস্ত্র ব্যবসায়ী আটক
ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু