আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তিন প্রধান কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন।
বর্ডার গার্ড অব বাংলাদেশ-বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম, পুলিশের আইজিপি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব মহাপরিচালক ডক্টর বেনজীর আহমেদ।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে বিমানে কক্সবাজার পৌঁছেন তারা। পরে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।
কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, রোহিঙ্গা শিবির নিয়ে স্থানীয়দের জনজীবনে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাতে না যায় সেই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন তারা।
এসএস




