বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের ৫০তম দিনে শেষ হলো বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান।
আজ বুধবার সারাদিন ফতুল্লা লঞ্চঘাট থেকে ধর্মগঞ্জ মোহনা পর্যন্ত নদীর দুই পাশে কয়েক কিলোমিটার এলাকায় ৬৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দখলদারদের কবল থেকে দুই একর জমি উদ্ধার করা হয়। পাশাপাশি, অবৈধ স্থাপনার সরঞ্জামাদি নিলামে বিক্রি করে সাড়ে ১৭ লাখ টাকা আদায় করা হয়।
এ নিয়ে গত ৫০ দিনে মোট চার হাজার ৭৭২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো।
আর নিলামে বিক্রি করে ১১ কোটি টাকা আদায় করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
এমকে




