বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শরীয়তপুরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট। ঈশ্বরকাঠির রাস্তা ভেঙে তৈরি হয়েছে বড় বড় গর্ত। যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এলাকার মানুষ।
নড়িয়া-জাজিরা সড়কের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার প্রভাব পড়ছে এলাকার ব্যবসা-বাণিজ্যে।
এবারের বন্যায় অন্যান্য জেলার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে শরীয়তপুর জেলা। গেল দুই সপ্তাহে স্বাভাবিকভাবে বইছে প্রমত্ত পদ্মা। বন্যা চলাচলের অনুপযোগী করে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট। রাস্তায় তৈরি হয়েছে খানা-খন্দ। বিপাকে এলাকার হাজার হাজার মানুষ। ক্ষতির মুখে ব্যবসায়ীরা।
রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ আছে নড়িয়া-জাজিরা মহাসড়ক। চলছে না কোনও যানবাহন।
তবে দ্রুতই রাস্তাঘাট যানবাহন চলাচলের উপযোগী করার আশ্বাস দিয়েছেন নড়িয়া এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন।
শিগগিরই এই সড়কটি চলাচলের উপযোগী করতে না পারলে সংকট আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের।
আরও পড়ুন
জেবি




