
ঈদ উপলক্ষে কর্মস্থল থেকে বাড়িতে ফিরতে শুরু করেছে যাত্রীরা। নদীপথে রাজধানী থেকে বরিশাল আসা লঞ্চযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে এবার নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ যাত্রীদের বাসস্টান্ডে পৌঁছে দিতে বিনা ভাড়ায় বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন।
শনিবার রাত একটার পর থেকে পর্যায়ক্রমে রাজধানী থেকে ১৮টি লঞ্চ বরিশালে যাত্রী নিয়ে ফিরেছে। এবারে যাত্রীদের বসার স্থান থেকে শুরু করে তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়ার সমন্বিত কার্যক্রমে তারা খুশি।
এদিকে সিভিল সার্জন ও সিটি করপোরেশন পরিচালিত মেডিকেল টিম কাজ করছে ডেঙ্গু জ্বর নিয়ে আতঙ্ক দূর করতে। নদীবন্দর কর্তৃপক্ষ যাত্রী সেবায় তাদের সব ধরনের কার্যক্রম বৃদ্ধি করেছে।
আর যাত্রীদের সুবিধার্থে ফ্রি বাস সার্ভিসের পাশাপাশি নগর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবকরা কাজ করছে।
আরও পড়ুন
পি




