ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কুরবানি অব্যাহত ছিল। ঈদের দিন ও ঈদের পরের দিনের কুরবানির বর্জ্য অপসারণে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে।
ঈদের দিনের মতো ঈদের দ্বিতীয় দিনও ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় পশু জবাই করা হয়।
পরিচ্ছন্নকর্মীদের অংশগ্রহণ ও আঞ্চলিক কর্মকর্তাদের মনিটরিং ও সুপারভিশনে পাড়া মহল্লা ও ওয়ার্ডভিত্তিক বর্জ্য অপসারণ করতে দেখা যায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে।
হাতিরপুল বাজার ও পরীবাগ এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় কুরবানির বর্জ্য পরিষ্কারে এলাকাবাসী ও সিটি করপোরেশনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা যায়।
তবে ঈদের তৃতীয় দিনও অনেকে পশু কুরবানি দিবেন বলে জানান নগরবাসী।
আরও পড়ুন
পি




