সাভারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ আগস্ট) মধ্যরাতে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নারীর নাম খাদিজা বেগম। তিনি আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানের স্ত্রী। তার গ্রামের বাড়ি পিরোজপুরে। তিনি সাভার পৌর এলাকার ছায়াবিথী এলাকায় পরিবারসহ থাকতেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রেজাউল হক জানান, খাদিজা বেগমকে শনিবার বিকেলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান।
এসএস




