
যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা হাওয়া বিবি (৪৬)। তিনি দুই বছর ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তার এই চিকিৎসার জন্য প্রায় পাঁচ লাখ টাকার প্রয়োজন। কিন্তু অভাবের সংসারে এই টাকা তার স্বামীর পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এজন্য তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, হাওয়া বিবির দ্রুত অপারেশন করতে হবে। তার চিকিৎসার জন্য প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। চা বিক্রেতা স্বামী আবদুল কুদ্দুসের উপার্জনে পাঁচ সদস্যের সংসার ঠিকমতো চলে না।
তাই পরিবারের পক্ষে চিকিৎসা খরচের টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। টাকার অভাবে চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছে হাওয়া বিবির। মানবকি দিক বিবেচনায় তার চিকিৎসার খরচ যোগাতে পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবান মানুষের আর্থিক সহযোগিতা কামনা করছেন হাওয়া বিবির পরিবার।
তার কাছে সাহায্য পাঠানোর যোগাযোগ- আবদুল কুদ্দুস (স্বামী), গ্রাম ও ডাক: নারায়ণপুর, উপজেলা: চৌগাছা, জেলা: যশোর। সঞ্চয়ী হিসাব নম্বর-৫৯। বাংলাদেশ কৃষি ব্যাংক, নারায়ণপুর শাখা, চৌগাছা-যশোর। ফোন নম্বর ০১৭৪৫-৭৫৫০২২।
জেবি




