জনগণের সেবায় নিয়োজিত ব্যতিক্রম এক কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান। জনবান্ধব, কাজপাগল এই জনপ্রতিনিধি নিজ হাতে এলাকার বর্জ্য পরিষ্কার করেন। এমন জনপ্রতিনিধি দেশের রাজনীতিবিদ ও সরকারি দায়িত্বপ্রাপ্তদের জন্য অনুকরণীয় এক উজ্জল দৃষ্টান্ত।
ওয়ার্ডের রাস্তা-ঘাটসহ এলাকার আনাচে-কানাচে থেকে নিজ হাতে কুড়িয়ে কুড়িয়ে যেমন পরিষ্কার করেন ময়লা-আবর্জনা। তেমনি সিটি করপোরেশনের পরিচ্ছন্ন, মশা নিধন কর্মীসহ সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা যায় কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নানকে।
ফলে রাজধানীর অন্যান্য ওয়ার্ডের চেয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড যেমন পরিচ্ছন্ন তেমনি এখানে ডেঙ্গু রোগীর সংখ্যাও তুলনামূলক কম।
এলাকা পরিদর্শনের সময় কাকতলীয়ভাবে এক ব্যবসায়ীর হারিয়ে যাওয়া জরুরি কাগজপত্র কাউন্সিলরের হাতে পৌঁছালে সেসব ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করেন তিনি।
সুযোগ পেলে প্রায়ই এলাকার শিশু-কিশোরদের সঙ্গে খেলায় মেতে ওঠেন মান্নান। কাউন্সিলর নির্বাচিত হয়ে অসংখ্য সরু রাস্তা পরিণত করেছেন চওড়া রাস্তায়।
কার্যালয়ে সার্টিফিকেটসহ নানা সেবা নিতে আসা জনগণও জানালেন সন্তুষ্টির কথা।
কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান জানান, তিনি শুধু তার ওপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেন মাত্র।
দেশের সকল কাউন্সিলর ও রাজনীতিবিদ এভাবে জনগণের সেবা করবেন এমনই প্রত্যাশা নগরবাসীর।
পি




