
জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে বন্ধু ক্লাব থেকে জুয়া খেলার সময় জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর ছেলেসহ নয়জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবেকা সুলতানার ছেলে রুবেল হোসেন, সদর উপজেলার পাঁচুরচকের বকুল হোসেন, আরাফাত নগরের শিপন মিয়া, বিশ্বাসপাড়া এলাকার মনিরুল ইসলাম, শফিউল আলম, সবুজনগর এলাকার সামিউল আলম, ফুয়াদ মতিন, মাদ্রাসাপাড়ার মিলন হোসেন ও আরিফুল আলম রুবেল।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রায়হান হোসেন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে শহরের জিরো পয়েন্টে বন্ধু ক্লাবে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলে আসছিল। এমন খবর আসার পর অভিযান চালিয়ে খালি ফেনসিডিলের বোতল, জুয়ার সরঞ্জাম, ৫২ হাজার টাকা ও চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আরো পড়ুন: দেশনেত্রীকে মুক্তি দিন: ফখরুল
জেবি




