রাজশাহীর পদ্মা নদীর পানি বিপদসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১০ সেন্টিমিটার। ১৮.৫০ সেন্টিমিটার হলে বিপদসীমা অতিক্রম করবে। সেখানে ১৮.১৭ সেন্টিমিটার অর্থাৎ ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
টি-বাঁধটি রক্ষায় ও পরবর্তীতে পানি নামার সময় বাঁধের যেন কোনও ক্ষতি না হয় সেজন্য পানি উন্নয়ন বোর্ড ৫০০ বস্তা জিও ব্যাগ ফেলছে।
এছাড়া পুলিশ লাইনের সামনের বাঁধ রক্ষায় ফেলা হচ্ছে আরও দুই হাজার বস্তা জিও ব্যাগ।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শহিদুল আলম আরটিভি অনলাইনকে জানান, কয়েক যুগ আগের টি বাঁধটি প্রবল স্রোতে কিছুটা দেবে গেছে। জিও ব্যাগ ফেলে রক্ষার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, বুধবার বেলা ১২টায় বিপদসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে ১৮.১৭ সেন্টিমিটার পানি বয়ে যাচ্ছে।
এদিকে পানিবন্দি বাঘা উপজেলার চরাঞ্চলের ১৮শ’ পরিবারকে জেলা প্রশাসন ২০ কেজি করে চাল অনুদান দিয়েছে। এছাড়া ৪৮৬ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
জেবি




