ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রত্যন্ত গাঁয়ে ‘শাপলা ফুলে সূর্যোদয়’ ও শারদীয় বইমেলা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১০ অক্টোবর ২০১৯, ১০:৪৮ পিএম

মিলনায়তনজুড়ে শিশু-নারী-পুরুষ সব বয়সী মানুষের সমাগম। তাদের কারো চোখ আটকে আছে মিলনায়তনের দেয়ালজুড়ে ঝুলানো ছবির দিকে। আবার কারো চোখ মাঝখানে রাখা নানারকম বইয়ের পাতায়। কেউ বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছেন আবার কেউ নাড়াচাড়া করছেন। আর চারিদিকে ঘুরে ঘুরে কারো চোখ আটকে যাচ্ছে বঙ্গবন্ধুর ছবিতে, আবার কারো চোখ যীশুখ্রিষ্টের দিকে। কেউ দেখছেন শাপলা তোলার দৃশ্য, ঘাটে বাঁধা নৌকা, আবহমান গ্রামীণ জনজীবনের চিত্র।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও সত্তরোর্ধ্ব বাউলশিল্পী অনিল কুমার দে’র চোখ আটকে গেল একটি বুলবুলি পাখির দিকে। অনেক আগ্রহ নিয়ে তিনি চেষ্টা করছেন মোবাইল ফোনে পাখিটির ছবি তুলতে। আবার কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শিখারানি বিশ্বাস বলছেন, এখানে কি সুকান্ত রচনাসমগ্র আছে?

এমন নানা কৌতূহলী প্রশ্ন ও চোখ নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শিক্ষক এমনকি কৃষক-শ্রমিকদের উপস্থিতিতে পরিপূর্ণ ছিল চারদিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী ও শারদীয় বইমেলা। না, এটি রাজধানী তো দূরের কথা কোনো বিভাগীয়, জেলা বা উপজেলা শহরের ঘটনা নয়। এটি একেবারেই প্রত্যন্ত গ্রামের ঘটনা। ঘটনাস্থল গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামে শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয় মিলনায়তন। কলেজের চারপাশজুড়েই পানি আর পানি। পানিতে ফুটে আছে শাপলা ফুল। সেই শাপলা ফুলের মধ্যেই যেন সূর্যোদয়।

চারদিনব্যাপী (৭-১০ অক্টোবর) শিল্পকর্ম প্রদর্শনী ও শারদীয় বইমেলার আয়োজন করে কান্দি ইউনিয়ন যুব সংঘ-ঢাকা। ঢাকায় বসবাসকারী কান্দি ইউনিয়নের ছাত্র-যুবক-পেশাজীবীদের সমন্বয়ে শিক্ষামূলক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এটি।

চারদিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী ও শারদীয় বইমেলা প্রসঙ্গে এর মূল পরিকল্পনাকরী ও সংগঠনটির সাবেক সভাপতি প্রশান্ত অধিকারী আরটিভি অনলাইনকে বলেন, কান্দি ইউনিয়ন যুব সংঘ-ঢাকা প্রতিষ্ঠার পর থেকে তার নিয়মিত সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমের এক বছরের জন্যও ব্যত্যয় ঘটেনি। ঢাকায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সুবাদে মনে হয়েছে রজতজয়ন্তী উপলক্ষে ভিন্ন কিছু করার। তখন ভাবলাম আমাদের ইউনিয়নে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করা ৭-৮ জন সম্ভাবনাময় শিল্পী আছে। তাদের শিল্পকর্ম নিয়ে এমন একটি আয়োজন করলে কেমন হয়। সেই ভাবনা থেকেই শিল্পকর্ম প্রদর্শনী আর শরৎকাল উপলক্ষে শারদীয় বইমেলা করার সিদ্ধান্ত নেই আমরা।

শিল্পী সুমন বিশ্বাস, অপু রায়, রেমন বিশ্বাস, জয়দেব বিশ্বাস, বিশ্বজিৎ রায়, সবুজ রায় ও প্রতাপ অধিকারীর শিল্পকর্ম এই প্রদর্শনীতে উপস্থাপন করা হয়।

শিল্পী সুমন বিশ্বাস আরটিভি অনলাইনকে বলেন, আমাদের জন্ম ও বেড়ে ওঠা এই শাপলা ফুলবেষ্টিত বিলাঞ্চলে। এখান থেকেই আমরা ৮ জন তরুণ শিল্পী ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি। সবাই পেশাদারি দৃষ্টিভঙ্গির কারণে রাজধানী শহরে প্রদর্শনী করতে চায়। কিন্তু আমরা ঠিক উল্টোটা করেছি আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে। যদিও এ কাজটি করতে আমরা সাহত পেতাম না, যদি সংগঠনের সাবেক সভাপতি প্রশান্ত অধিকারী আমাদের সাহস না যোগাতেন। মূলত তার চিন্তা ও স্বপ্নের ফসল এটি।

অতিথি হিসেবে এই শিরোনামে শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করতে এসে অবাক হয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক ও চিত্রশিল্পী আশরাফুল আলম পপলু। আর অনুষ্ঠানের বৈচিত্র্য দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন শারদীয় বইমেলার উদ্বোধক কথাসাহিত্যিক ও বাংলাদেশ কাস্টমস্-এর অতিরিক্ত কমিশনার অরুণ কুমার বিশ্বাস।

ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে প্রকাশিত নির্মল সেন এর লেখা ‘আমার জবানবন্দি’ বইটি পড়ছিলেন নারিকেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, মুক্তিযোদ্ধা সহদেব বৈদ্য। কোটালীপাড়ার মানুষ রাজনীতিক, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা নির্মল সেন এর লেখা বইটি দেখে আগ্রহ নিয়ে বইটি কিনে নিলেন তিনি।

এমনই শিশু-কিশোরসহ সব বয়েসীদের উপযোগী বাছাইকৃত নির্বাচিত সেরা বইগুলো নিয়ে এবং উপজেলার লেখকদের প্রাধান্য দিয়ে আয়োজন করা হয় শারদীয় বইমেলাটি। বাংলা একাডেমি, বিশ্ব সাহিত্যকেন্দ্র, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ইউপিএল, ভূমিকা, মূর্ধণ্য, গদ্যপদ্য, গতিধারা, শোভা প্রকাশ, বেহুলা বাংলা, পাঞ্জেরি পাবলিকেশন্স, দেশ পাবলিকেশন্স, অনিন্দ্য প্রকাশ, অয়ন প্রকাশন, সূর্য প্রকাশ, বঙ্গবন্ধু আবৃত্তি একাডেমি, ছায়ানট প্রকাশিত নির্বাচিত বইগুলো মেলায় স্থান পায়।

প্রত্যন্ত গ্রামে এমন ভিন্নধর্মী আয়োজন দেখে লেখক, প্রকৌশলী গোপালকৃষ্ণ বাগচী আরটিভি অনলাইনকে বলেন, এরকম একটি আয়োজন যা সাধারণত জেলা বা উপজেলা পর্যায়েই করা সম্ভব হয়ে ওঠে না কিংবা হয়না বললেই চলে। সেটি একবারেই গ্রামে আয়োজন করা এবং এতো চমৎকারভাবে তার উপস্থাপন করা হয়েছে, যা না দেখলে আমার বিশ্বাসই হতো না। এটি নিঃসন্দেহে উন্নত চিন্তার এবং সাংস্কৃতিক জাগরণের বহিঃপ্রকাশ। আমি আয়োজকদের সাধুবাদ জানাই।

পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসমাঈল ও সম্পাদক জাহির
হবিগঞ্জ প্রেসক্লাবের ১৬ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. ইসমাঈল হোসেন (স্বদেশ বার্তা) সভাপতি ও সায়েদুজ্জামান জাহির (আরটিভি) সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের আজীবন সদস্য ও হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট আবু জাহির নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল মঈন টিপু (দৈনিক করতোয়া), যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ (নিউজ ২৪ টিভি), কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী (ইসলামি টিভি), দপ্তর ও প্রকাশনা সম্পাদক এসএম সুরুজ আলী (এশিয়ান টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন (জিটিভি)। আর কার্যনির্বাহী  সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, মনসুর উদ্দিন আহমেদ ইকবাল (ইত্তেফাক), মোহাম্মদ নাহিজ (বাংলাভিশন), মো. ফজলুর রহমান (দৈনিক জনতার এক্সপ্রেস), শোয়েব চৌধুরী (দেশ রূপান্তর), গোলাম মোস্তফা রফিক  (দৈনিক হবিগঞ্জ সমাচার), রাশেদ আহমদ খান (মানবজমিন), আলমগীর খান (বিটিভি), হারুনুর রশিদ চৌধুরী (এনটিভি), সৈয়দ এখলাছুর রহমান খান (যুগান্তর)। এর আগে প্রেসক্লাবের বিদায়ী কমিটির সভাপতি হারনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের পরিচালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সদস্য মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, গোলাম মোস্তফা রফিক, ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, মোহাম্মদ শাবান মিয়া প্রমুখ। এজে
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসমাঈল ও সম্পাদক জাহির
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ, সম্পাদক নির্মলেন্দু
ফরিদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ইমতিয়াজ হাসান রুবেল সভাপতি  এবং নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। বিকেল তিনটা থেকে ভোট গণনা শুরু হয়। নির্বাচনে ৯১ জন সদস্যের মধ্যে ৮৪জন সদস্য ভোট দেন। দুই বছর মেয়াদী নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ ফয়েজ আহমেদ, আমিনুর রহমান ও জুবায়ের জাকির। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন শেখ মনির হোসেন, অর্থ সম্পাদক হয়েছেন জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সঞ্জিব দাস, দপ্তর সম্পাদক হয়েছেন বি কে সিকদার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হয়েছেন মাহবুব হোসেন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস এম মনিরুজ্জামান, রুহুল আমিন, মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম, বিজয় পোদ্দার ও এম এ আজিজ। এজে
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ, সম্পাদক নির্মলেন্দু
দেশের উন্নয়নের সঙ্গে ইনস্যুরেন্স সেক্টরও এগিয়ে যাচ্ছে: মোরশেদ আলম (ভিডিও)
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে, সেই সঙ্গে ইনসুরেন্স সেক্টরও তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের ফয়স লেকে ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের বৃহত্তর চট্টগ্রামের কর্মী সম্মেলন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।   এ সময় আলহাজ মোরশেদ আলম বলেন, ইনসুরেন্স ব্যবসার ভবিষ্যৎ আছে। সরকার বীমা খাত নিয়ে কাজ করে যাচ্ছে। ন্যাশনাল লাইফ সরকারকে বিরাট অংকের ট্যাক্স দিয়ে থাকে। ন্যাশনাল লাইফে ২০ হাজারের মতো লোক কাজ করে। অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম. এ. নাসের বলেন,  ন্যাশনাল লাইফ ধীরে ধীরে বড় হচ্ছে। সাড়ে সাতশ কোটি টাকার বীমা দাবীর টাকা পরিশোধ করেছে। এ সময় ন্যাশনাল লাইফের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।   অনুষ্ঠানে আলহাজ মোরশেদ আলমের সহধর্মিণী বিলকিস নাহার উপস্থিত ছিলেন। এ ছাড়াও কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক নাদের খান, ইঞ্জিনিয়ার আলী আহমদসহ কোম্পানির উধ্বর্তন কর্মকর্তারা। এজে/ এমকে
দেশের উন্নয়নের সঙ্গে ইনস্যুরেন্স সেক্টরও এগিয়ে যাচ্ছে: মোরশেদ আলম (ভিডিও)
নিটিং ব্যবসায়ীদের প্রতি মাসে ৮০০ কোটি টাকা লোকসান হচ্ছে
সময়মতো বায়াররা ক্রয়কৃত নিটিং পণ্যের মূল্য পরিশোধ না করায় নারায়ণগঞ্জে নিটিং ব্যবসায় মাসে ৮০০ কোটি টাকা লোকসান গুনছেন ব্যবসায়ীরা। এতে এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের ভবনে বার্ষিক প্রতিবেদন সভায় ব্যবসায়ীদের বক্তব্যে এ তথ্য উঠে এসেছে। এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের মধ্যে ঐক্য না থাকায় কোনও কোনও ব্যবসায়ী কম মজুরিতে ওয়ার্ক অর্ডার নিচ্ছেন। যে মজুরিতে তারা অর্ডার নিচ্ছেন ওই মজুরিতে তাদের লাভ তো দূরের কথা প্রায় ৩ থেকে ৪ টাকা লোকসান গুনতে হয়। ফলে গত ছয় মাসে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত নিটিং কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এ বিষয়ে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার বলেন, নিটিং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য নেই। ফলে কেউ কেউ গোপনে কম মজুরিতে কাজের অর্ডার নিচ্ছেন। ফলে মাসে প্রায় ৮০০ কোটি টাকা নিটিং ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। তিনি আরও বলেন, নিটিং ব্যবসায়ীদের মন্দা কাটিয়ে উঠতে নিটিং মূল্য নির্ধারণে ৭৮ সদস্য উপকমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার ও রকিবুল হাসান রাকিব, পরিচালক আবু বক্কর সিদ্দিক, নিজাম মুন্সি, নির্মল চন্দ্র রায়সহ আরও অনেকে। এজে
নিটিং ব্যবসায়ীদের প্রতি মাসে ৮০০ কোটি টাকা লোকসান হচ্ছে
কথা বলুন আপনার ওসির সঙ্গে
‘কথা বলুন আপনার ওসির সঙ্গে। আপনার যে কোনও সমস্যা নির্ভয়ে বলুন।’ জনসম্মুখে এমনই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন। সোমবার (৩০ ডিসেম্বর) দত্তপাড়া ইউনিয়নের আজিজিয়া মাদ্রাসার সামনে ও চন্দ্রগঞ্জ বাজারে ‘কথা বলুন আপনার ওসির সাথে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাজারে আগত জনসাধারণের মধ্যে অনেকে সরাসরি ওসির কাছে তাদের সমস্যা তুলে ধরেন। ওসি জসীম উদ্দীন তাদের সমস্যা লিখে নেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, তাদের থানা এলাকায় চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, যৌন হয়রানি, মাদক এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। এ সময় তিনি পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন। এজে
কথা বলুন আপনার ওসির সঙ্গে