
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদকে পদ থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদশে জারি করা হয়েছে।
ঢাকা দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও রয়েছেন মমিনুল হক সাঈদ। রাজধানীতে ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর আলোচনায় আসেন তিনি।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মমিনুল হক সাঈদ। এছাড়া মতিঝিল এলাকায় গাড়ির চোরাই তেলের ব্যবসা করতেন। আওয়ামী লীগ ক্ষমতার আসার পর দল পরিবর্তন করেন। 'তেল সাঈদ' হিসেবে পরিচিত সাঈদ হয়ে ওঠেন যুবলীগ নেতা। এরপর মতিঝিল এলাকায় গড়ে তোলেন নিজস্ব ক্যাডার বাহিনী।
ক্যাসিনোবিরোধী অভিযানের আগে থেকেই বিদেশে অবস্থান করছিলেন। ওয়ান্ডারার্স ক্লাবসহ কয়েকটি ক্লাবে ক্যাসিনো জুয়ার অন্যতম হোতা তিনি। বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন সাঈদ।
এম




