
সাভারের আশুলিয়ায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে বাইপাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মঈনুল ইসলাম ভূইয়া স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার ও আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, মাকসুদা বেগম নামে এক নারী বাইপাইল এলাকায় তার মার্কেটের জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ করেন ইউপি সদস্য মঈনুল ইসলামের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতেই আজ রাতে তাকে আটক করা হয়েছে।
প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন
জেবি




