
নগর সদর উপজেলা থেকে কোটি টাকা দামের চারটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি।
গতকাল বুধবার রাত আটটার দিকে উপজেলার বর্ষাইল গ্রামে জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্সের অভিযানে মূর্তিগুলো উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ ব্যাটালিয়ন এর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল বুধবার নওগাঁ বিজিবি-১৬ এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলামের নেতৃত্বে বর্ষাইল গ্রামের হাবিবুর রহমানের বাড়ির পাশে অভিযান চালিয়ে চারটি মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিগুলোর ওজন ১০০.৮৫ কেজি। এগুলোর আনুমানিক মূল্য এক কোটি ৮৫ হাজার টাকা।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি।
জেবি




