ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ঘূর্ণিঝড় ‘বুলবুল’

সামনে ফাইনাল পরীক্ষা, তাই খোলা আকাশের নিচেই ক্লাস

মুফতী সালাহউদ্দিন, স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৯, ০৭:৩৪ পিএম
পটুয়াখালীতে খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে পটুয়াখালীতে বিধ্বস্ত হয়েছে ৬১টি শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে ৪১টি মাদরাসা, ১৮টি স্কুল ও ২টি কলেজ রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের টিনসেটের অধিকাংশ ভবনই বিধ্বস্ত হওয়ায় শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীরা এখন খোলা আকাশের নিচে ক্লাস করছে।

শিক্ষার্থীরা জানিয়েছে, চলতি মাসের ২৭ তারিখ ফাইনাল পরীক্ষা থাকায় খোলা আকাশের নিচে ক্লাস করতে বাধ্য হচ্ছে তারা।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সম্প্রতি ঘূর্ণিঝড় ‘বুলবুল’র আঘাতে প্রাথমিক তথ্যাদিতে এ জেলায় ৬১টি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ৪১টি মাদরাসা, ১৮টি স্কুল ও ২টি কলেজ রয়েছে। ক্ষতিগ্রস্ত এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত মেরামতের জন্য দ্রুত তালিকা এবং সম্ভাব্য ব্যায়ের একটা হিসাব প্রস্তুত করা হচ্ছে।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই ইউনিয়নের শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়ের টিনসেট ভবনটি দুমড়ে-মুচড়ে পরেছে। ১২০ ফুট দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থ তথা ২৮৮০ বর্গফুটের টিনসেটের এ ভবনটিতে ৪টি শ্রেণিকক্ষের তিনটিই একেবারে মাটির সঙ্গে মিশে রয়েছে। এতে শ্রেণিকক্ষের সমস্যা দেখা দেয়ার খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা তাদের বিধ্বস্ত স্কুল ভবনটি দ্রুত মেরামতের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানায়।

ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল নেসা মীম বললো, ‘আমাদের ফাইনাল পরীক্ষা ২৭ তারিখ। এসময় আমাদের স্কুল ভবনটি এভাবে বিধ্বস্ত হয়ে পড়ায় আমাদের লেখাপড়ায় চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বাইরে খোলা আকাশের নিচে রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে ক্লাস করতে হচ্ছে। এতে আমাদের ভীষণ কষ্ট হচ্ছে। তাই বিধ্বস্ত ভবনটিতে একটি পাকা ভবন নির্মাণ করে দিলে আমাদের আর কষ্ট করতে হবে না’।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ঘূর্ণিঝড়ের কারণে জেএসসি ও জেডিসি পরীক্ষা পেছানো হয়েছে
---------------------------------------------------------------

বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মো. রাহাত বললো, ‘আমাদের স্কুলের টিনসেটের এ ভবনটি এই নিয়ে ঘূর্ণিঝড়ে তিন বার বিধ্বস্ত হয়েছে। তাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি এই ভবনটি পাকা করে দেয়া হোক’।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি মো. আইয়ুব আলী মাতব্বর ও প্রধান শিক্ষক মো. আ. লতিফ জানান, এ ইউনিয়নের ৬টি গ্রামের মাধ্যমিক স্তরের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এই শারিকখালী বিদ্যালয়টি। বর্তমানে এ বিদ্যালয়ে ৩৪৫ জন ছাত্রছাত্রী অধ্যয়নরত রয়েছে। এর মধ্যে ছাত্রী রয়েছে ১৭৫ জন এবং ছাত্র রয়েছে ১৭০ জন। লেখাপড়ার দিক থেকেও এ বিদ্যালয়টি অনেক এগিয়ে রয়েছে। ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে। কিন্তু বুলবুলের আঘাতে টিনসেটের ভবনটি দুমড়ে-মুচড়ে পড়ায় ছাত্রছাত্রীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, এ মাসের ২৭ তারিখ স্কুল ফাইনাল পরীক্ষা এবং এসএসসি পরীক্ষাও ঘনিয়ে এসেছে। এ অবস্থায় ছাত্রছাত্রীরা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজেও খোলা আকাশের নিচে ক্লাস করছে। তাই এ স্কুলে দ্রুত একটি পাকা ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়-ক্ষতির পূর্ণ তালিকা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে সদর উপজেলায় বিধ্বস্ত শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়টিকে পাঁচ বান টিন এবং নগদ ১৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পূর্ণ তালিকা পেলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাঠিয়ে দেয়া হবে।

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসমাঈল ও সম্পাদক জাহির
হবিগঞ্জ প্রেসক্লাবের ১৬ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. ইসমাঈল হোসেন (স্বদেশ বার্তা) সভাপতি ও সায়েদুজ্জামান জাহির (আরটিভি) সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের আজীবন সদস্য ও হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট আবু জাহির নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল মঈন টিপু (দৈনিক করতোয়া), যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ (নিউজ ২৪ টিভি), কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী (ইসলামি টিভি), দপ্তর ও প্রকাশনা সম্পাদক এসএম সুরুজ আলী (এশিয়ান টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন (জিটিভি)। আর কার্যনির্বাহী  সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, মনসুর উদ্দিন আহমেদ ইকবাল (ইত্তেফাক), মোহাম্মদ নাহিজ (বাংলাভিশন), মো. ফজলুর রহমান (দৈনিক জনতার এক্সপ্রেস), শোয়েব চৌধুরী (দেশ রূপান্তর), গোলাম মোস্তফা রফিক  (দৈনিক হবিগঞ্জ সমাচার), রাশেদ আহমদ খান (মানবজমিন), আলমগীর খান (বিটিভি), হারুনুর রশিদ চৌধুরী (এনটিভি), সৈয়দ এখলাছুর রহমান খান (যুগান্তর)। এর আগে প্রেসক্লাবের বিদায়ী কমিটির সভাপতি হারনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের পরিচালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সদস্য মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, গোলাম মোস্তফা রফিক, ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, মোহাম্মদ শাবান মিয়া প্রমুখ। এজে
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসমাঈল ও সম্পাদক জাহির
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ, সম্পাদক নির্মলেন্দু
ফরিদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ইমতিয়াজ হাসান রুবেল সভাপতি  এবং নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। বিকেল তিনটা থেকে ভোট গণনা শুরু হয়। নির্বাচনে ৯১ জন সদস্যের মধ্যে ৮৪জন সদস্য ভোট দেন। দুই বছর মেয়াদী নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ ফয়েজ আহমেদ, আমিনুর রহমান ও জুবায়ের জাকির। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন শেখ মনির হোসেন, অর্থ সম্পাদক হয়েছেন জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সঞ্জিব দাস, দপ্তর সম্পাদক হয়েছেন বি কে সিকদার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হয়েছেন মাহবুব হোসেন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস এম মনিরুজ্জামান, রুহুল আমিন, মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম, বিজয় পোদ্দার ও এম এ আজিজ। এজে
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ, সম্পাদক নির্মলেন্দু
দেশের উন্নয়নের সঙ্গে ইনস্যুরেন্স সেক্টরও এগিয়ে যাচ্ছে: মোরশেদ আলম (ভিডিও)
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে, সেই সঙ্গে ইনসুরেন্স সেক্টরও তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের ফয়স লেকে ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের বৃহত্তর চট্টগ্রামের কর্মী সম্মেলন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।   এ সময় আলহাজ মোরশেদ আলম বলেন, ইনসুরেন্স ব্যবসার ভবিষ্যৎ আছে। সরকার বীমা খাত নিয়ে কাজ করে যাচ্ছে। ন্যাশনাল লাইফ সরকারকে বিরাট অংকের ট্যাক্স দিয়ে থাকে। ন্যাশনাল লাইফে ২০ হাজারের মতো লোক কাজ করে। অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম. এ. নাসের বলেন,  ন্যাশনাল লাইফ ধীরে ধীরে বড় হচ্ছে। সাড়ে সাতশ কোটি টাকার বীমা দাবীর টাকা পরিশোধ করেছে। এ সময় ন্যাশনাল লাইফের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।   অনুষ্ঠানে আলহাজ মোরশেদ আলমের সহধর্মিণী বিলকিস নাহার উপস্থিত ছিলেন। এ ছাড়াও কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক নাদের খান, ইঞ্জিনিয়ার আলী আহমদসহ কোম্পানির উধ্বর্তন কর্মকর্তারা। এজে/ এমকে
দেশের উন্নয়নের সঙ্গে ইনস্যুরেন্স সেক্টরও এগিয়ে যাচ্ছে: মোরশেদ আলম (ভিডিও)
নিটিং ব্যবসায়ীদের প্রতি মাসে ৮০০ কোটি টাকা লোকসান হচ্ছে
সময়মতো বায়াররা ক্রয়কৃত নিটিং পণ্যের মূল্য পরিশোধ না করায় নারায়ণগঞ্জে নিটিং ব্যবসায় মাসে ৮০০ কোটি টাকা লোকসান গুনছেন ব্যবসায়ীরা। এতে এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের ভবনে বার্ষিক প্রতিবেদন সভায় ব্যবসায়ীদের বক্তব্যে এ তথ্য উঠে এসেছে। এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের মধ্যে ঐক্য না থাকায় কোনও কোনও ব্যবসায়ী কম মজুরিতে ওয়ার্ক অর্ডার নিচ্ছেন। যে মজুরিতে তারা অর্ডার নিচ্ছেন ওই মজুরিতে তাদের লাভ তো দূরের কথা প্রায় ৩ থেকে ৪ টাকা লোকসান গুনতে হয়। ফলে গত ছয় মাসে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত নিটিং কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এ বিষয়ে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার বলেন, নিটিং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য নেই। ফলে কেউ কেউ গোপনে কম মজুরিতে কাজের অর্ডার নিচ্ছেন। ফলে মাসে প্রায় ৮০০ কোটি টাকা নিটিং ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। তিনি আরও বলেন, নিটিং ব্যবসায়ীদের মন্দা কাটিয়ে উঠতে নিটিং মূল্য নির্ধারণে ৭৮ সদস্য উপকমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার ও রকিবুল হাসান রাকিব, পরিচালক আবু বক্কর সিদ্দিক, নিজাম মুন্সি, নির্মল চন্দ্র রায়সহ আরও অনেকে। এজে
নিটিং ব্যবসায়ীদের প্রতি মাসে ৮০০ কোটি টাকা লোকসান হচ্ছে
কথা বলুন আপনার ওসির সঙ্গে
‘কথা বলুন আপনার ওসির সঙ্গে। আপনার যে কোনও সমস্যা নির্ভয়ে বলুন।’ জনসম্মুখে এমনই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন। সোমবার (৩০ ডিসেম্বর) দত্তপাড়া ইউনিয়নের আজিজিয়া মাদ্রাসার সামনে ও চন্দ্রগঞ্জ বাজারে ‘কথা বলুন আপনার ওসির সাথে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাজারে আগত জনসাধারণের মধ্যে অনেকে সরাসরি ওসির কাছে তাদের সমস্যা তুলে ধরেন। ওসি জসীম উদ্দীন তাদের সমস্যা লিখে নেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, তাদের থানা এলাকায় চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, যৌন হয়রানি, মাদক এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। এ সময় তিনি পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন। এজে
কথা বলুন আপনার ওসির সঙ্গে
আরও পড়ুন
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ : কঠিন জীবন যুদ্ধে উপকূলীয় অঞ্চলের দুর্গতরা (ভিডিও)
ঘূর্ণিঝড়ের কারণে জেএসসি ও জেডিসি পরীক্ষা পেছানো হয়েছে
২৩ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ : পাঁচ জেলায় ৬ জনের মৃত্যু