
নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে চুয়াডাঙ্গায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।
প্রথম দিকে বাস ধর্মঘট শুরু হলেও আজ বুধবার সকাল থেকে একই দাবিতে শুরু হয়েছে ট্রাক ও পণ্যবাহী পরিবহন ধর্মঘট।
আজও চুয়াডাঙ্গা থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যস্থলে যেতে হচ্ছে ইজিবাইক ও শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনে। এই সুযোগে এসব যানবাহনে ভাড়া দ্বিগুণ নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। ট্রাক ও পণ্যবাহী পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় বিপাকে পড়েছেন কাঁচামাল ব্যবসায়ীরাও।
এদিকে, নতুন সড়ক আইনকে অযৌক্তিক বলে দাবি করছেন গাড়ির চালকরা। দ্রুত আইন সংশোধনের দাবি শ্রমিক নেতাদের।
জেবি




