
চলন্ত বাসে আবারও এক ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ ওঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থী গেল বুধবার পটিয়া থেকে শহরে যাওয়ার জন্য সোহাগ পরিবহনের বাসে ওঠে এই নির্যাতনের শিকার হন।
নির্যাতিত ছাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি বলেন, শহরে আসার পর তিনি দুই নম্বর গেটে নামতে চান। এরপর বাসের হেল্পার আগের বাসস্ট্যান্ডে সব যাত্রীদের নামিয়ে দিয়ে দরজার গেট বন্ধ করে দেন। পরে তারা চলন্ত বাসেই তার শরীরে ধরার চেষ্টা করে। পরে তিনি আত্মরক্ষায় নির্যাতনকারীদের ঘুষি-লাথি মারলে তারা মেয়েটিকে বাস থেকে নামিয়ে দেয়।
চান্দগাঁও থানার পুলিশ পরিদর্শক আব্দুর রহিম বলেন, এ বিষয়ে এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন
জেবি




