
যশোরের বেনাপোলের রঘুনাথপুর গ্রামের মোস্তফার বাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামের মোস্তফার বাড়িতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে মোস্তফা পালিয়ে যায়। পলাতক আসামি মোস্তফা রঘুনাথপুর গ্রামের মৃত মিয়া জানের ছেলে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান আরটিভি অনলাইনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জেবি




