
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বৃদ্ধি ও ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীসেবার মান আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে ভারতীয় হাইকমিশনারের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনের পর তিনি এ কথা বলেন।
এর আগে তারা হিলিতে এসে পৌঁছালে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বন্দরের ব্যবসায়ীরা। পরে তিনি ডাকবাংলোতে বন্দরের ব্যবসায়ী ও প্রশাসনের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে সীমান্তের শূন্যরেখা, ইমিগ্রেশন চেকপোস্ট, স্থলবন্দর পরিদর্শন করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, উপজেলা চেয়ারম্যান ও আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ হারুন, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে।
এজে/পি




