
বরিশালে আগৈলঝাড়া থানাধীন উত্তর শিহি পাশা গ্রামের মো. আলী আকবর শিকদারের বাড়ি থেকে ১০৬.৩ কেজি গাঁজাসহ একজন নারীকে আটক করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার রাতে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ি ঘেরাও করে আভিযান চালায় এবং একজন নারীকে আটক করে।
আটককৃত নারীকে জিজ্ঞাসাবাদে নিজ বসতঘরের উত্তর পাশের মাটির গর্ত হতে পাঁচটি প্লাস্টিকের বস্তার ভেতরে রক্ষিত মোট ১০৬.৩ কেজি গাঁজা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে।
আটককৃত শাহানাজ বেগম (৪২)। তার স্বামীর নাম মো. আলী আকবর শিকদার।
সে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসতেছে। র্যাব-৮ বরিশাল ডিএডি মো. আনোয়ারুল ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
জেবি




