
পুলিশকে লাঞ্ছিত করার মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে নিজেদের বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিজয় দিবসের দিন সকালে পুলিশকে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় জেলা ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ও এটিএম কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁদের নিজদের বাসা থেকে সদর মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে।
এ সময় মামুন মাহমুদের দুই ভাই সেলিম মাহমুদ ও রাসেল মাহমুদকেও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় পুলিশ। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ শহরের দুই নং রেলগেট এলাকায় বিএনপির বিজয় দিবসের র্যালিতে বাঁধা দিতে গিয়ে পুলিশের এক পরিদর্শক লাঞ্ছিত হন। একই সঙ্গে তাকে মারধর করে বিএনপির কর্মীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে র্যালিটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ চার নেতা কর্মীকে আটক করে।
এজে




