
কক্সবাজারের রামু উপজেলার পেঁচার দ্বীপ এলাকায় মারমেইড বীচ রিসোর্টে অস্ট্রেলিয়ান এক নারী পর্যটককে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিসোর্ট মালিকের ভাইসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) রাতে রিসোর্টে ঘুমানোর সময় অস্ট্রেলিয়ান এক তরুণীকে ধর্ষণ চেষ্টা করা হয়। পরে ওই পর্যটক ৯৯৯-এ কল করে পুলিশের সাহায্য চাইলে রামু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারী পর্যটককে উদ্ধার করে এবং ৩ জনকে আটক করে।
তিনি আরও জানিয়েছেন, এই ঘটনায় জড়িত সন্দেহে মারমেইডের মালিক আনিসুল হক সোহাগের ভাই শামিমুল হক স্যামসহ ৩ জনকে আটক করা হয়েছে। এই বিষয়ে ওই অস্ট্রেলিয়ান পর্যটক বা অস্ট্রেলিয়ান হাইকমিশন মামলা করলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অন্যথায় পুলিশ বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে মামলা করবে।
এজে




