মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালীর সেনবাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলমগীর হোসেন, সংসদ সদস্যের সহধর্মিনী বিলকিস নাহার, বেঙ্গল গ্রুপ ও আরটিভির পরিচালক সাইফুল আলম দিপু, অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবিরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ এবং স্থানীয় বিশিষ্টজনরা।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এমকে




